ফাইল ছবি
লাইফস্টাইল

গলা শুকানো কঠিন রোগের ইঙ্গিত

লাইফস্টাইল ডেস্ক: তীব্র এই গরমে অতিরিক্ত ঘামের কারণে বারবার গলা শুকিয়ে যায়। আমরা সবাই এটিকে স্বাভাবিকই মনে করি। তবে সব সময় মুখের শুষ্কভাব কিন্তু স্বাভাবিক নয়, এটি কঠিন রোগের ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: সূর্যমুখী ফুলের উপকারিতা

চিকিৎসাবিজ্ঞানের মতে, ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে ড্রাই মাউথ বা শুষ্ক মুখ অন্যতম। তবে অনেকেই বারবার গলা শুকিয়ে যাওয়াকে স্বাভাবিক মনে করার কারণে ডায়াবেটিস শনাক্তকরণে দেরি হয়ে যায়।

ডায়াবেটিসে আক্রান্ত হলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও কয়েকগুণ বেড়ে যায়, তাই সবাইকে সচেতন থাকতে হবে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও ডায়াবেটিস পরিমাপ করতে হবে।

আরও পড়ুন: পেঁপের লাচ্ছি তৈরির রেসিপি

ড্রাই মাউথের ক্ষেত্রে লালা বা স্যালাইভা পরিমাণ মতো তৈরি হয় না। ফলে মুখ শুষ্ক লাগে। এর কারণে মুখের আরও যেসব সমস্যা দেখা দিতে পারে-
১. ক্যাভিটিস
২. দাঁতের ক্ষয়
৩. মুখের ইনফেকশন
৪. মুখে প্লাক বা ময়লা জমা
৫. পেরিওডনটিটিস
৬. মুখের ভিতর ফাঙ্গাল ইনফেকশন
৭. জিঙ্গিভাইটিস ইত্যাদি।

আরও পড়ুন: দাঁতের ক্যাভিটি থেকে মুক্তির উপায়

ডায়াবেটিস নিয়ন্ত্রণই এই মুখের শুষ্কতা নিবারণের প্রথম ধাপ। নিয়মিত নিজের ওষুখ খাওয়া, দিনে ৩০ মিনিট ব্যায়াম করা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়া, শাক-সবজি বেশি পরিমাণে খাওয়া ইত্যাদি নিয়মগুলো অনুসরণ করলে উপকার পাবেন। আর অবশ্যই দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা