ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমকালে ঠোঁট ফাটা রোধের উপায়

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট ফেটে কখনো কখনো রক্তও বের হয়। শীতকাল ছাড়াও গরমের দিনে নানা কারণে ঠোঁট ফাটতে পারে।

আরও পড়ুন : তাপপ্রবাহ থাকতে পারে ৬ দিন

গরমকালে অনেক সময় সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ঠোঁটের ত্বক শুকনো হয়ে যায়। ফলেই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এছাড়া শরীরে পানির ঘাটতি পড়লেও ঠোঁট ফাটে।

ঠোঁট ফাটা রোধের উপায়-

আরও পড়ুন : হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

(১) ঠোঁট ফাটার সমস্যা থেকে বাঁচতে হলে নারিকেল তেলের উপাদানবিশিষ্ট ক্রিম ব্যবহার করতে হবে।

(২) প্রচন্ড গরমে ঘাম থেকে পানি বেরিয়ে যায়। ফলে শরীরে পানির অভাব দেখা দেয়। তাই গ্রীষ্মকালে অল্পেই ডিহাইড্রেশনের শিকার হতে হয়। ডিহাইড্রেশনের কারণে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এতে ঠোঁট ফাটতে থাকে। শরীর ও ঠোঁট হাইড্রেট রাখতে সারা দিনে প্রচুর পানি পান করুন।

আরও পড়ুন : মঙ্গল শোভাযাত্রা নিয়ে থানায় জিডি

(৩) কথায় কথায় জিভ দিয়ে ঠোঁট চাটবেন না। এতে ঠোঁট আরও বেশি রুক্ষ-শুষ্ক হয়ে ফেটে যায়। শুষ্ক, খসখসে ভাব অনুভব করলে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উচিত।

(৪) সূর্যের আলো থেকে মুখ ও ঠোঁটকে বাঁচাতে টুপি ব্যবহার করুন।

আরও পড়ুন : চিনি আমদানি করছে সরকার

(৫) অতিরিক্ত মসলাদার খাবার খাওয়া ঠোঁটের অবস্থা খারাপ করে তুলতে পারে। এতে ঠোঁট ফাটতে পারে। তাই যতটা সম্ভব এসব খাবার এড়িয়ে চলুন।

(৬) গ্রীষ্মকালে অনেকেই বেশিরভাগ সময় এয়ারকন্ডিশন রুমে কাটান। এসির ঠাণ্ডা বাতাসে আর্দ্রতা একেবারেই থাকে না। এসির শুকনো বাতাস আমাদের ত্বক থেকেও স্বাভাবিক আর্দ্রতা শুষে নেয়। একটানা এসির ঠাণ্ডা হাওয়ায় থাকলে হাত, পা, মুখ অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। ফলে ঠোঁট ফাটতে শুরু করে। তাই বাতাসে আর্দ্রতা ফেরাতে হিউমিডিফায়ার ব্যবহার করুন, যা শুষ্কতা প্রতিরোধে সাহায্য করতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা