প্রতীকী ছবি
লাইফস্টাইল

তীব্র গরমে হিট স্ট্রোক ও করণীয়

সান নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাথার ওপর গনগনে সূর্য এমন দাপট দেখাচ্ছে যে, মানুষ তো বটেই, ভুগছে প্রাণপ্রকৃতিও। কী বা দিন আর রাত, কিংবা ঘরের ভেতরে বা গাছতলায়; কোথাও স্বস্তি নেই। গাছের পাতা নড়ার কারণে যেটুকু বাতাস বয় তাও গরম, লু হাওয়া।

আরও পড়ুন: তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই

আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁই ছুঁই। তার ওপর পবিত্র রমজান মাস। এই প্রচন্ড তাপ প্রবাহে শিশুসহ সবারই নাভিশ্বাস উঠে গেছে। প্রচন্ড এই তাপ প্রবাহের একটি মারাত্মক দিক হলো হিট স্ট্রোক।

শ্রমজীবী মানুষ, গার্মেন্টস কর্মী, খোলা মাঠে কৃষিকাজ যারা করেন এবং প্রচন্ড তাপদাহে যারা রিকশা ও যানবাহন চালান, তাঁরাই বেশি হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। এই হিট স্ট্রোকের ফলে অনেক সময় মৃত্যুও হতে পারে। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল আহসান বিপুল-

আরও পড়ুন: গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত

হিট স্ট্রোকের লক্ষণ

১) শরীরের তাপমাত্রা বেড়ে ১০৪ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়।

২) প্রচন্ড মাথা ব্যাথা ও বমি বমি ভাব।

৩) গায়ের চামড়া লাল, শুকনো, খসখসে হয়ে যায়।

৪) পালস ভলিউম বেড়ে বা কমে যায়।

৫) অনেক সময় আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন।

আরও পড়ুন: শরবত-ই মোহাব্বত তৈরির রেসিপি

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

১) শিশুদের নিয়ে যথাসম্ভব কম বাসা থেকে বের হওয়া উচিত।

২) বাসার পরিবেশ ভ্যাঁপসা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। বৈদ্যুতিক পাখা, এয়ার কুলার, এসি এসবের ব্যবস্থা থাকলে ভালো হয়।

৩) পাতলা, সুতির আরামদায়ক পোশাক পরবেন।

৪) প্রতিদিন গোসল নিশ্চিত করা দরকার।

৫) প্রতিদিনের খাদ্য তালিকায় সহজপাচ্য খাবার, তরল খাবার, ফলের রস রাখবেন।

৬) বাসা থেকে বের হলে অবশ্যই ছাতা, সানগ্লাস সঙ্গে রাখবেন।

৭) সব সময় খাবার পানি সঙ্গে রাখবেন।

আরও পড়ুন: গরমে ত্বক ভালো রাখতে ৫ ফল

হিট স্ট্রোকে আক্রান্ত হলে করণীয়

১) হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়ায় সরিয়ে নিতে হবে এবং তার পোশাক ঢিলেঢালা করে দিতে হবে।

২) বরফ বা ঠান্ডা পানি শরীরের ভাঁজে, গলার নিচে, বগল বা কুঁচকিতে লাগাতে হবে এবং চোখে-মুখে পানি ছিটিয়ে দিতে হবে।

৩) প্রচুর বিশুদ্ধ পানি এবং ফলের রস পান করানো উচিত।

৪) যদি উন্নতি না হয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এই তাপ প্রবাহে হিটস্ট্রোক যে কারোরই হতে পারে। তাই সাবধান থাকুন এবং নিরাপদ থাকুন। সচেতনতাই মুক্তি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা