লাইফস্টাইল

নিজেকে সুন্দর দেখাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : আগামীকাল ভালোবাসা দিবস। এই দিবসটি অনেকের জন্যেই বিশেষ দিন। এ দিনে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে চান সবাই। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ত্বক সুন্দর করা জরুরি। তাই আসন্ন ভালোবাসা দিবসে নিজেকে সুন্দর দেখাতে ত্বকের যত্ন নিতে হবে সবার আগে।

যেভাবে ত্বকের যত্ন নেবেন-

(১) ত্বক সম্পর্কে জানুন :

ত্বকের যত্নে প্রথমে আপনার ত্বক সম্পর্কে জানতে হবে। ত্বকে ব্রণ বা অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকলে সেটি নিয়ে আগে থেকেই সচেতন থাকতে হবে। যতে শেষ মুহূর্তে গিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। তাছাড়া আপনার ত্বক শুষ্ক, তৈলাক্ত নাকি সেনসেটিভ সেটিও জেনে নিয়ে পরের ধাপগুলোতে এগোতে পারবেন।

(২) এক্সফোলিয়েশন :

ত্বক পরিষ্কার করতে এক্সফোলিয়েশন অপরিহার্য। বিভিন্ন ফল বা ভেষজ থেকে তৈরি এক্সফোলিয়েটরগুলো লোমকূপে আটকে থাকা মৃত কোষগুলো সরিয়ে ফেলে। কোনো এক্সফোলিয়েটর কেনা না থাকলে নিজেই বানিয়ে নিতে পারেন। কফির পাউডার খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এছাড়া অ্যালোভেরার সঙ্গে চিনি মিশিয়ে এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার করতে পারেন।

(৩) টোনার ব্যবহার করুন :

টোনার ব্যবহারে ত্বক ব্যাপকভাবে উপকৃত হয়। এটি আপনার ত্বকের পিএইচ স্তর বজায় রাখতে সহায়তা করে ত্বককে আর্দ্র এবং পুষ্ট করে তোলে। এটি ত্বককে অতিরিক্ত সিবাম থেকে মুক্তি দিয়ে ব্ল্যাকহেডস এবং ব্রণ কমায়। রাসায়নিক টোনার ব্যবহার করলে ত্বক তার স্বাস্থ্যকর প্রাকৃতিক তেল হারাতে পারে। আপনার ত্বককে সতেজ ও সুন্দর রাখতে গোলাপের পাপড়ির নির্যাস, কমলার খোসার নির্যাস, পিচ এক্সট্রাক্ট, লেমনগ্রাস এক্সট্রাক্ট এবং ক্যামোমাইল এক্সট্রাক্ট দিয়ে তৈরি টোনার ব্যবহার করতে পারেন।

(৪) ময়েশ্চারাইজ করুন :

এক্সফোলিয়েশন টোনার ব্যবহারের পাশাপাশি অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটি ত্বককে হাইড্রেট করার পাশাপাশি বলিরেখা এবং রিঙ্কেল হ্রাস করতে সহায়তা করে। তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা