লাইফস্টাইল

‘নো মেকআপ লুক’

লাইফস্টাইল ডেস্ক : জমকালো পোশাক, চড়া মেকআপের যুগ শেষ। গ্ল্যামার দুনিয়ার অনেকে এখন বিয়েও সেরে ফেলছেন নো-মেকআপ লুকে।

আরও পড়ুন: কোনো কিছুকে ভয় পাই না

বিউটি ওয়ার্ল্ডে বেশ কিছু সময় ধরেই এমন লুকের ট্রেন্ড চলছে। এই লুকের বৈশিষ্ট্য হল আপনি মেকআপ করবেন তবে তা বোঝা যাবে না, মনে হবে মুখের নিজস্ব আভা।

ছোটখাটো অনুষ্ঠান বা কলেজ, অফিস, সবক্ষেত্রেই এই লুক চলে যায়। তাছাড়া সব ধরনের পোশাকের সঙ্গে মানানসই। দেখলে মনে হবে একেবারে ন্যাচারাল।

আরও পড়ুন: নিহত বেড়ে ২৪ হাজার ছুঁই ছুঁই

গরমকালের জন্য নো মেকআপ লুক কাজের। কম প্রসাধনী ব্যবহার হওয়ায় ত্বক তাড়াতাড়ি ঘামে না। তাই প্রচণ্ড গরমেও মেকআপ নষ্ট হওয়ার ভয় কম থাকে।

তরুণ প্রজন্ম খুব একটা মেক আপ চড়িয়ে রাখার পক্ষপাতী নয়। তাই ‘নো মেকআপ লুক’ ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান

তবে পার্ফেক্ট নো মেকআপ লুক করাটা তত সহজ নয়। অনেকেই কিছু ভুল করেন যে কারণে সঠিক ‘নো মেকআপ লুক’ অধরা থেকে যায়। মেকআপের খুঁটিনাটি না জানলেও বাড়িতে সহজেই নো-মেকআপ লুক তৈরি করতে পারবেন।

কীভাবে করবেন তার জন্য বিশেষ কিছু টিপস জেনে নিন :

১) নো-মেকআপ লুকের জন্য ত্বকের আর্দ্রতা বজায় রাখা জরুরি। এতে ত্বক মসৃণ দেখায়। সেক্ষেত্রে ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চেরাইজিং আবশ্যক।

২) গায়ের রং অনুযায়ী কনসিলার বেছে নিতে হবে। এটি দুই গালের উপরের অংশ, চোয়ালের দুই দিক, চোখের কোনে লাগাতে হবে। এতে ত্বকে কোনও দাগ থাকলে ঢাকা পড়ে যাবে। কনসিলার হালকা হলেই ভাল।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যার ১১ বছর

৩) সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। মেকআপে একেবারে উপরের স্তরে টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।

৪) নো-মেকআপ লুকের ক্ষেত্রে কায়দা করে চোখ সাজনো যাবে না। হালকা কাজল, মাস্কারা হলেই যথেষ্ট।

আরও পড়ুন: জেরুজালেমে ২ ইসরাইলি নিহত

৫) ব্লাশ হিসেবে অনেকে লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার করেন অনেকে। এর বদলে একবিন্দু লিপ বা চিক টিন্ট নিয়ে ঠোঁটে, গালে লাগিয়ে নিন।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা