লাইফস্টাইল

যেসব খাবার যৌবন ধরে রাখে

লাইফস্টাইল ডেস্ক : যৌবন ধরে রাখতে চান সবাই। আর যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলে আপনার যৌবন থাকবে অটুট। আর আপনার বয়স কমিয়ে দিতে পারে।

আরও পড়ুন: তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৭

অ্যান্টি-এজিং খাবারগুলো ত্বকের বিভিন্ন ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, দেহে কোলাজেন মেরামত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে এসব খাবার।

খেলে মানুষের শরীরে বয়সের ছাপ পড়ার প্রবণতা কমে।

আরও পড়ুন: ঢাকায় বেলজিয়ামের রানি

জেনে নিন ১০টি খাবার সম্পর্কে, যেগুলো নিয়মিত খেলে যৌবন ধরে রাখতে পারবেন-

(১) গ্রিন টি : গ্রিন টি’তে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইটোকেমিকেল আছে, যা দেহের প্রদাহ হ্রাস করে। শরীরের ক্ষতিকারক ফ্রি র‌্যাডিকেল বাড়লে ত্বকে বয়সের ছাপ পড়তে থাকে। গ্রিন টি’তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি র‌্যাডিকেলের সঙ্গে লড়াই করে। যা কোষের ক্ষতি ঠেকাতে পারে। নিয়মিত গ্রিন টি খেলে বয়স বাড়লেও কমবে ত্বকের বয়স।

(২) ফ্ল্যাক্সিড বা তিসি : ফ্ল্যাক্সিড ত্বক কুঁচকানোর হাত থেকে রক্ষা করে। নিয়মিত তিসি খেলে ত্বকে আর্দ্রতা বজায় থাকে। এর ফলে ত্বক হয় কোমল এবং তারুণ্যময়। সেইসঙ্গে এর তেল ত্বক ও চুলে ব্যবহারের মাধ্যমেও উপকার মিলবে। এক সমীক্ষায় দেখা গেছে, ফ্ল্যাক্সিডের তেল যারা ১২ সপ্তাহ নিয়মিত ত্বকে ব্যবহার করেছেন; তাদের ত্বকে আর্দ্রতার পরিমাণ বেড়েছে ৩৯ শতাংশ।

(৩) সালমন : সামুদ্রিক মাছ সালমনে থাকে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এই মাছে যে ধরণের ওমেগা-৩ ফ্যাটি এসিড পাওয়া যায়; সেটিতে থাকে ডিএইচএ অর্থাৎ ডকোসাহেক্সেনইওিক এসিড। যা মস্তিষ্ক, হার্ট এবং চোখকে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৬ মৃত্যু

(৪) মাশরুম : প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে মাশরুমে। যা সাধারণ হাড়ের গঠন এবং রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিদিনের খাবারে অল্প পরিমাণে হলেও মাশরুম রাখতে ভুলবেন না।

(৫) দুধ : ৪০ পেরিয়ে গেলেও ডায়েটে রাখুন দুধ। এতে আছে উচ্চ পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম। যা শরীরের পেশিতে শক্তি বাড়ায় ও হাড়ের ক্ষয় থেকে মুক্তি মেলে। এ ছাড়াও দুধে থাকা ইলেক্ট্রলাইটস শরীরের আর্দ্রতা বজায় রাখে।

(৬) ডার্ক চকোলেট : ডার্ক চকোলেটের একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে। এতে আছে বেশ কয়েকটি উপকারী খনিজ পুষ্টিগুণ- ক্যাফেইন, অ্যান্টি-অক্সিডেন্ট ইত্যাদি। এসব উপাদানসমূহ যৌবন ধরে রাখতে সাহায্য করে।

(৭) লেবু : সকালে এক গ্লাস উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়ার হাজারো উপকারিতা আছে। এই সাইট্রাস ফলটি ভিটামিন সি’তে ভরা। এক সমীক্ষায় দেখা গেছে, যে নারীরা নিয়মিত ভিটামিন সি গ্রহণ করে; তাদের ত্বকে কম বলিরেখা পড়ে এবং ত্বক থাকে টানটান।

আরও পড়ুন: রেস্টুরেন্টে প্রকাশ্যে গুলি, আহত ৫

(৮) আনারস : অ্যান্টি-এজিং খাবারের মধ্যে আছে আনারাস। এটিও ভিটামিন সি এর দুর্দান্ত উৎস। যা কোলাজেন তৈরির জন্য বিশেষভাবে কাজ করে।

(৯) হলুদ : রান্নাঘরের এই মশালায় থাকে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট। চেহারা থেকে বার্ধক্যের ছাপ মুছে ফেলতে পারে এই খাবারটি। এ ছাড়াও হলুদ বিভিন্ন প্রদাহ হ্রাস করতেও ব্যবহৃত হয়।

(১০) ওটস : ৪০ পার হলেই কার্বস কম খাওয়া উচিত। এজন্য ভাতের বদলে নাস্তায় ওটস রাখতে পারেন। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। শরীরের শক্তি জোগাতেও সাহায্য করে ওটস। ফাইবার হজম শক্তি বাড়ায়। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, ওটস যৌবন ধরে রাখতে সাহায্য করে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা