লাইফস্টাইল

বসন্তের প্রস্তুতি

লাইফস্টাইল ডেস্ক : শীতের হিমেল হাওয়া বিদায় দিয়ে এবার বসন্তকে বরণ করে নেওয়ার পালা। বসন্তে কখনো প্রচুর বাতাস বয়ে যায়, আবহাওয়া কখনো উষ্ণ, আবার কখনো ঠান্ডা মনে হয়। দিন এবং রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য বাড়ে। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে আমাদের মধ্যেও কিছু পরিবর্তন নিয়ে আসা জরুরি।

আরও পড়ুন : মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বসন্তের পোশাক :

শীত আছে আবার নেই। এ সময়ের আবহাওয়ার উপযোগী পোশাক বেছে নিন। সুতি, লিলেন ইত্যাদি জাতীয় কাপড়ে বেশি আরাম পাবেন। পোশাকের রঙের দিকেও খেয়াল রাখুন। চোখের আরাম হয় এমন রঙের পোশাক বেছে নিন। বেশি গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

বসন্তের সাজ :

বসন্তে একটু ভারী সাজও মনে হতে পারে বেমানান। তাই প্রকৃতির মতোই সহজ ও স্বচ্ছ থাকুন। মুখে ভারীর বদলে হালকা মেকআপ বেছে নিন। ঠোঁটে গাঢ় রঙের বদলে ব্যবহার করতে পারেন হালকা রঙের লিপস্টিক। চোখের কোণে আঁকতে পারেন কাজলের হালকা লাইন। রূপচর্চার ক্ষেত্রেও বেছে নিন বসন্তের উপযোগী উপাদান। সবকিছুর ওপরে আপনার স্বস্তিকে প্রাধান্য দিন।

খাবার কেমন হবে :

ঋতু পরিবর্তনের এ সময়ে খাবারে একটু এদিক-সেদিক হলেই পেটে অসুখ বেঁধে যেতে পারে। তাই বসন্তের প্রস্তুতি হিসাবে খাবারের তালিকায় আনুন পরিবর্তন। যে মৌসুমে যেসব খাবার শরীরের জন্য উপকারী সেগুলোই কিনতে পারেন। তাই বাজারে যেসব শাকসবজি ও ফলমূল উঠতে শুরু করেছে সেগুলো খাবারের তালিকায় যোগ করুন। রান্নার ক্ষেত্রেও একটু হালকা মেন্যু বেছে নিন। অল্প তেল-মসলায় রান্না করা খাবার এ সময়ের জন্য বেশি উপযোগী। সেই সঙ্গে পর্যাপ্ত পানি পানের অভ্যাস করুন।

আরও পড়ুন : বাংলাদেশে বাবার কাছে থাকতে চাই

নিজের প্রতি খেয়াল রাখুন :

আবহাওয়া পরিবর্তনের সময় বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়া খুব সাধারণ একটি ঘটনা। এ সময় রোগ-প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে আপনি সহজেই আক্রান্ত হতে পারেন। সেজন্য সঠিক খাবার বেছে নিতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য। নিয়মিত ঘুম, গোসল, শরীরচর্চা ইত্যাদি মেনে চলুন। অসুখ নিয়ে হাসপাতালে ছোটাছুটি নিশ্চয়ই কোনো কাজের কথা নয়। এর বদলে চেষ্টা করুন অসুখ থেকে দূরে থাকতে। এ সময় শুষ্ক আবহাওয়ার কারণে প্রচুর ধুলোবালি জমে। তাই নিয়মিত পরিষ্কার করুন আপনার ঘরও। জমে থাকা জীবাণু যেন আপনাকে আক্রমণ করতে না পারে সেদিকে সতর্ক থাকুন।

প্রকৃতির নতুনত্বকে গ্রহণ করতে হলে আপনাকেও থাকতে হবে সুস্থ ও সুন্দর। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। তাহলে বসন্তকে স্বাগত জানানোর প্রস্তুতি এখনই শুরু হয়ে যাক।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা