প্রতীকী ছবি
লাইফস্টাইল

যেসব খাবার মাইগ্রেনের সমস্যা বাড়ায়

সান নিউজ ডেস্ক: অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা হচ্ছে মাইগ্রেন। এটি এক বিশেষ ধরনের মাথাব্যথা। এই ব্যথা শুরু হলে কিছুতেই আর কমতে চায় না। ব্যথাটি বেশ যন্ত্রণাদায়ক ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। সাধারণ কিছু খাবার রয়েছে যা মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: ভিটামিন সি কেনো খাবেন, কোথায় পাবেন?

যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে, যে খাবার গুলো এড়িয়ে চলবেন জেনে নিন-

(১) ক্যাফেইন: অতিরিক্ত ক্যাফেইন গ্রহন মাইগ্রেইনের সমস্যাকে বাড়াতে পারে। আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশনের মতে, ক্যাফেইন আসন্ন মাইগ্রেনের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। এটি মাথা ব্যথারও উপশম ঘটায়। তবে এসব অতিরিক্ত গ্রহণ করলে তা মাইগ্রেনের কারণ হতে পারে। চা, কফি, চকোলেট জাতীয় খাবারে ক্যাফেইন থাকে।

(২) কৃত্রিম মিষ্টি: অনেক প্রক্রিয়াজাত খাবারে কৃত্রিম মিষ্টি থাকে। এগুলো চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এইগুলো বিভিন্ন খাবার বা পানীয়তে পাওয়া যায়। এই ধরনের মিষ্টি মাইগ্রেনের কারণ হতে পারে। বিশেষত অ্যাস্পার্টাম মাইগ্রেনকে ট্রিগার করে বলে মনে করা হয়।

(৩) অ্যালকোহল: মাইগ্রেনকে ট্রিগার করে এমন খাবারের মধ্যে অ্যালকোহল অন্যতম। একটি সমীক্ষা অনুসারে, মাইগ্রেনে আক্রান্ত ৩৫% এরও বেশি মানুষ জানিয়েছেন, অ্যালকোহল মাইগ্রেনকে বাড়িয়ে দেয়। অ্যালকোহল ডিহাইড্রেশনেরও কারণ হতে পারে যা মাথা ব্যথা বাড়ায়।

(৪) আচার বা ফার্মেন্টেড ফুড: এই ধরনের খাবারে উচ্চমাত্রায় টাইরামিন থাকে। যা মাইগ্রেনের কারণ হতে পারে। বিভিন্ন ধরনের আচার রয়েছে যা মাইগ্রেনের সমস্যাকে বাড়াতে পারে। তাই মাইগ্রেনের সমস্যা থাকলে, এই ধরনের খাবার না খাওয়াই ভালো।

(৫) ফ্রোজেন খাবার: আইসক্রিম বা অন্যান্য ফ্রোজেন জাতীয় পানীয় তীব্র মাথা ব্যথার কারণ হতে পারে। ফ্রোজেন খাবার ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খেলে, মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। তাই মাইগ্রেনের সমস্যা থাকলে, ফ্রিজ থেকে বের করে কোনো খাবার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা