ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

খুসখুসে কাশি সারানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক : শীতে কমবেশি সবাই সর্দি-কাশিতে ভুগে থাকেন। জ্বর-সর্দি দ্রুত সারলেও কাশি সহজে সারে না। এছাড়া কোভিড-১৯ এর অন্যতম লক্ষণগুলোর মধ্যেও কাশি অন্যতম।

আরও পড়ুন : খুশকি সমাধানের উপায়

সাধারণত উৎপাদনহীন ও উৎপাদনশীল এই দু’ধরনের কাশি হয়ে থাকে। উৎপাদনহীন কাশি সাধারণত শুকনো হয়। খুসখুসে কাশির সঙ্গে কফ বা শ্লেষ্মা হয় না।

শুকনো কাশি ফ্লু বা সর্দির কারণে কয়েক সপ্তাহ ধরে থাকে, যা বেশ কষ্টকর। ধোঁয়া, ধূলিকণা, দূষণ, পরাগ ও অন্যান্য অ্যালার্জি ও পরিবেশগত কারণে খুসখুসে কাশি হতে পারে। হাঁপানি, নিউমোনিয়া, সাইনোসাইটিস, যক্ষ্মা, গ্যাস্ট্রো-এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) সহ ফুসফুসের বিভিন্ন রোগের কারণও শুকনো কাশি হতে পারে।

আরও পড়ুন : দৃষ্টিশক্তি ভালো রাখার উপায়

এ সময় আপনি যদি খুসখুসে বা শুষ্ক কাশিতে ভোগেন, তাহলে প্রথমদিকে ঘরে থাকা ভেষজ উপকরণ ব্যবহার করে তা সারিয়ে তোলার চেষ্টা করতে পারেন।

উপায়-

(১) আদা :

আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বিভিন্ন প্রদাহ কমায়। শুকনো কাশি দূর করতে নিয়মিত পান করতে পারেন আদা চা।

এছাড়া আধা চা চামচ আদার গুঁড়া এক কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক অন্তত ৩ বার পান করতে পারেন।

আরও পড়ুন : শীতকালীন সবজি ফুলকপির গুণাগুণ

(২) গরম পানির ভাঁপ :

খুসখুসে কাশির সমস্যা কমাতে নিয়মিত গরম পানির নিতে পারেন। ফলে গলার শুকনোভাব কমবে পাশিপাশি গলাব্যথা ও কাশির তীব্রতাও কমবে।

গরম পানিতে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে ভাঁপ নিলে আরও ভালো ফল পাবেন। প্রতিবার অন্তত পাঁচ মিনিটের জন্য ভাঁপ নিন। এছাড়া স্টিম বাথও নিতে পারেন।

(৩) লবণ পানি গার্গল :

আরও পড়ুন : যে খাবার খেলে কমে যেতে পারে স্মৃতিশক্তি

গলাব্যথা কিংবা কাশির সমস্যা সমাধানে লবণ পানির গার্গল করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। লবণাক্ত পানি গ্রহণের ফলে গলার খুসখুসে ভাব কমে আসে। এজন্য এক গ্লাস গরম পানিতে আধা টেবিল চামচ লবণ মিশিয়ে গার্গল করুন।

ঘরোয়া প্রতিকার গ্রহণের পরেও যদি কাশি না কমে; তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষত, যদি সর্দি-কাশির পাশাপাশি উচ্চমাত্রায় জ্বর থাকে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা