ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

দীর্ঘদিনের কাশি দূর হবে যেসব খাবারে

লাইফস্টাইল ডেস্ক: দীর্ঘস্থায়ী কাশিতে ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কাশি দূর করতে সহায়ক হতে পারে- এমন কিছু খাবার আছে, যার মধ্যে অন্যতম হলো ভিটামিন বি-১২ সমৃদ্ধ খাবার।

আরও পড়ুন: নারীর যেসব খাবার হাড় ভালো থাকবে

আমাদের দৈনন্দিন কিছু খাবারে ভিটামিন বি-১২ পাওয়া যায়। হার্ভার্ড স্কুল অফ মেডিসিনের একটি নিবন্ধ অনুযায়ী, ভিটামিন বি-১২ মস্তিষ্ক ও স্নায়ু কোষের কার্যকারিতার বিকাশে মূল ভূমিকা রাখে।

এছাড়া দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক গবেষণায় বলা হয়, দীর্ঘস্থায়ী কাশি সংবেদনশীল নিউরোপ্যাথির সাথে জড়িত। ভিটামিন বি-১২ এর অভাব কেন্দ্রীয় ও পেরিফেরাল স্নায়ুতন্ত্রের ক্ষতি করে।

আরও পড়ুন: কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা

তাই স্নায়ু কোষের বিকাশের জন্য ভিটামিন বি-১২ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন গবেষকরা, যা দীর্ঘস্থায়ী কাশি সারিয়ে তোলে। দীর্ঘস্থায়ী কাশির অবস্থা প্রতিরোধ করতে ভিটামিন বি-১২ এর সেরা খাদ্য উৎসগুলোর কয়েকটি ভাগ করেছেন ভারতীয় পুষ্টিবিদ নমামি আগরওয়াল।

ভিটামিন বি-১২ এর অভাব দূর করতে এবং দীর্ঘস্থায়ী কাশির সমস্যা সমাধানে কোন খাবারগুলো নিয়মিত খেতে হবে, জেনে নিন-

(১) স্যামন ফিশ: ইউএসডিএ’র তথ্যমতে, ১০০ গ্রাম স্যামন ফিশে ৩.২ mcg ভিটামিন বি-১২ থাকে। সেই সাথে এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ভেতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করে। তাই দীর্ঘস্থায়ী কাশি দূর করতে এই মাছ খাবারের তালিকায় রাখতে পারেন।

আরও পড়ুন: ডায়াবেটিস বাড়ায় যেসব কাজ

(২) দই: দই প্রোবায়োটিকের একটি দুর্দান্ত উৎস। পাশাপাশি দইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২। ইউএসডিএ’র তথ্যমতে, ১০০ গ্রাম দইয়ে প্রায় ০.৮ mcg ভিটামিন বি-১২ থাকে, যা বিপাক, স্নায়ু ও কোষের বিকাশে সাহায্য করে সংশ্লিষ্ট শারীরিক ক্রিয়াকলাপকে উন্নত করে।

(৩) ডিম: ইউএসডিএ ডেটা বলছে, একটি বড় সেদ্ধ ডিমে ০.৬ mcg ভিটামিন বি-১২ থাকে। অন্যান্য বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থের একটি শক্তিশালী উৎসও এটি। দিনের যেকোনো সময়ের খাবার হিসেবেই এটি শক্তিশালী। নিয়মিত ডিম খাওয়ার অনেক উপকারিতা আছে।

আরও পড়ুন: উপুড় হয়ে ঘুমালে যা হয়

(৪) ডাল: পুষ্টির সবচেয়ে সহজলভ্য উৎস হচ্ছে ডাল। ডাল দিয়ে খাবার তৈরি করাও সহজ। এটি স্বাস্থ্যকর ও পরিপুষ্ট থাকার জন্য প্রতিটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ভিটামিন বি-১২ এর পরিমাণ বিভিন্ন ধরনের ডালের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ছোলা ভিটামিন বি-১২ এর অন্যতম প্রধান উৎস।

(৫) বাদাম ও বীজ: আপনি যদি ভেজিটেরিয়ান হন, তবে শরীরে ভিটামিন বি-১২ এর অভাব এড়াতে খাদ্য তালিকায় কাঠবাদাম, কাজুবাদাম, সূর্যমুখী বীজ, তিলের বীজ ইত্যাদি রাখুন। বিভিন্ন ধরনের বাদাম ও বীজ শরীরে প্রয়োজনীয় ভিটামিন বি-১২ পৌঁছে দেবে। এতে দীর্ঘস্থায়ী কাশি দূর হওয়াসহ সার্বিকভাবে সুস্থ থাকা সহজ হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা