লাইফস্টাইল

সাদা দাঁতের জন্য যেসব খাবেন

লাইফস্টাইল ডেস্ক : হাসি শুধু সৌন্দর্যই না, আপনার ব্যক্তিত্ব ও রুচিও প্রকাশ করে। কোনো কারণে যদি দাঁত হলদে হতে শুরু করে তবে তা ঝকঝকে করার উপায় খুঁজে নিন। প্রতিদিন দাঁত ব্রাশ করার পাশাপাশি বিশেষ কিছু খাবার খেতে হবে, যেগুলো খেলে হলদে দাঁত সাদা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়

হলদে দাঁত সাদা করার জন্য যে খাবারগুলো খাবেন-

আপেল : নিয়মিত আপেল খেলে দাঁত পরিষ্কার থাকে এবং মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় না। এতে থাকা ফাইবার যুক্ত খোসা টুথব্রাশ হিসেবে কাজ করে। এটি দাঁত থেকে প্লাক দূর করতেও কাজ করে। আপেলের অ্যাসিডিটি নিঃশ্বাসের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে কাজ করে। তাই আপেল খেলে অবশ্যই খোসাসহ খাবেন। এতে দাঁত পরিষ্কার থাকবে, সঙ্গে দাঁত ও মাড়ি মজবুত থাকবে।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

গাজর : গাজরেও রয়েছে আপেলের মতোই ফাইবার। এটি খেলে দাঁতে জমে থাকা প্লাক দূর হয়ে যায় সহজেই। যে কারণে দাঁতে উজ্জ্বলতা ফিরে আসে। বিশেষজ্ঞরা বলেন, গাজর খেলে লালার উৎপাদনও বাড়ে। ফলে প্রাকৃতিকভাবেই দাঁত পরিষ্কার হয়। এতে থাকা ভিটামিন বি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনার দাঁত ভালো রাখে। তাই নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস করুন।

স্ট্রবেরি : স্ট্রবেরিতে আছে উচ্চ মাত্রার ম্যালিক অ্যাসিড,যা পাওয়া যায় টুথপেস্টে। ম্যালিক অ্যাসিড কাজ করে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে। এটি দাঁতের গোড়া থেকে প্লাক দূর করে। স্ট্রবেরিতে আরও আছে সাইট্রিক অ্যাসিড। ফলে দাঁত দ্রুতই উজ্জ্বল হয় । তাই ঝলমলে দাঁত পেতে নিয়মিত স্ট্রবেরি খান।

আরও পড়ুন: প্রাণহানির শীর্ষে জাপান

তরমুজ : গ্রীষ্মকালীন ফল তরমুজও দাঁতের জন্য বিশেষ উপকারী। এটি দাঁত সাদা রাখতে সাহায্য করে। তরমুজেও প্রচুর ম্যালিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড দাঁত সাদা রাখতে সাহায্য করে। তরমুজে রয়েছে পর্যাপ্ত ফাইবার যা দাঁত স্ক্রাব করে। ফলে দাঁতের দাগ দূর হয় সহজেই।

পেঁয়াজ : পেঁয়াজ খেলে মুখে গন্ধ হতে পারে বলেন অনেকে। তবে এটি দাঁত সাদা রাখতে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজ শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল। এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের ক্ষয় সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে সালাদ হিসেবে পেঁয়াজ যোগ করতে পারেন।

আরও পড়ুন: গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাদাম : শক্ত খাবার চিবিয়ে খেলে আপনার দাঁতের ক্ষয় পূরণ হয় এবং দাঁতকে শক্ত করে। বিকেলের নাস্তায় আপনি যদি কয়েকটি বাদাম খান, তবে তা আপনার দাঁতকে ঝকঝকে করতে সাহায্য করে৷

পনির : শক্ত পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে৷ এটি দাঁত ও মাড়িকে শক্তিশালী করে৷ তবে সাদা পনির খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ফলে দাঁতে কোন দাগ হবে না ৷

আরও পড়ুন: মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ

পানি : বেশি পরিমাণ পানি পান করলে আপনার মুখ পরিষ্কার থাকবে ৷ তবে রেড ওয়াইন বা ব্ল্যাক কফি কিন্তু আপনার দাঁতে দাগ তৈরি করবে ৷ তাই এগুলো খাবার পর প্রতিবার একবার পানি পান করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা ৷ আর সোডা মেশানো পানি খুব বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ এতে এনামেল ক্ষতিগ্রস্ত হয়৷

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা