সংগৃহীত ছবি
লাইফস্টাইল

হাসলে যেসব উপকার পাবেন

লাইফস্টাইল ডেস্ক: একজন প্রাপ্ত বয়ষ্ক মানুষ যদি মন থেকে হাসে তাহলে সুখ, আনন্দ আর সুস্থতা পেতে পারে। গবেষণায় দেখা গেছে, কেউ যদি দিনে ১০ মিনিট মন খুলে হাসে তাহলে তার স্নায়ুবিক সমস্যা দূর হতে পারে। হাসলে আরও অনেক উপকার পেতে পারেন।

আরও পড়ুন: ঠান্ডার সমস্যা দূর করার উপায়

১) মনসিক সুস্থতা: প্রাণখুলে হাসলে মানসিক চাপ কমে। ফলে উদ্বেগ উৎকণ্ঠা দূর হয়। হাসলে ‘স্ট্রেস হরমোন’ কর্টিসোল ও এপিনেফ্রিনের ক্ষরণ অনেকাংশে কমে যায়। বদলে সুখী হরমোনের ক্ষরণ বাড়ে। ফলে মানসিক চাপ স্বাভাবিক নিয়মেই কমে আসে। মানসিক সুস্থতা বাড়ে।

২) অক্সিজেনের মাত্রা বাড়ে: শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে স্নায়ুর সমস্যাসহ নানা রোগ বেড়ে যায়। হাসি এমন একটি ব্যায়াম যেটি শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। নিয়মিত হাসলে শরীরের কোষ ও কলাগুলোতে অক্সিজেন সরবরাহ বাড়ে। হাসলে ফুসফুস ও হার্টে অক্সিজেন সরবরাহ বাড়ে। ফুসফুসে অক্সিজেন সরবরাহ ঠিকঠাক হলে শ্বাসের সমস্যা কমে যায়। এ ছাড়া সংক্রমণজনিত অসুখ-বিসুখও দূরে থাকে।

৩) হৃদরোগের ঝুঁকিও কমে: হাসলে হার্ট ভালো থাকে। কারণ হাসলে হার্টে রক্ত ও অক্সিজেন চলাচল ঠিক থাকে। হৃদ্‌পেশিগুলোর ব্যায়ামও হয়ে যায়। ফলে হার্টের রোগের ঝুঁকি অনেক কমে যায়।

৪) ব্যথাবেদনা কমবে: হাসলে শরীরে এন্ডরফিনের ক্ষরণ বাড়ে। যা পেশির শক্তি বাড়াতে পারে। এতে সহ্যশক্তি বাড়ে এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা কমে যায়।

৫) ওজন কমায়: চিকিৎসকেরা বলেন, প্রতিদিন ১০ মিনিট থেকে ১৫ মিনিট হাসলে ৪০ ক্যালোরি পর্যন্ত পুড়তে পারে। এতে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা