ছবি : সংগৃহিত
লাইফস্টাইল
বিশ্ব ভালোবাসা দিবস

চকোলেট খাওয়ার অপকারিতা!

লাইফস্টাইল ডেস্ক : আসছে বিশ্ব ভালোবাসা দিবস। আজ প্রেমের সপ্তাহের তৃতীয় দিন (৯ ফেব্রুয়ারি) চকোলেট দিবস হিসেবে পালিত হয়। সবাই এই দিনে প্রিয়জনকে চকোলেট উপহার দেন।

আরও পড়ুন : ভূমিকম্পের সময় যা করবেন

চকোলেট অনেক ক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে। চকোলেট স্ট্রেসের কারণে ওজন বৃদ্ধি কমানোসহ আরও আপনাকে বেশি শরীরচর্চা করতেও অনুপ্রাণিত করতে পারে।

চকলেট নামটি শুনলে ছোট-বড় সবাই খুশি হয়ে যায়! পুরো বিশ্বেই আছে চকলেটের কদর। অনেকেই বলে থাকেন, চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। কথাটি কিন্তু ভুল নয়। চকলেটের উপকারিতার পাশাপাশি কিছু ক্ষতিকর দিকও আছে।

আরও পড়ুন : যেসব খাবার যৌবন ধরে রাখে

চকোলেটের অপকারিতা :

চকোলেট থেকে প্রাপ্ত ক্যালোরিগুলো আপনার ক্ষুধা নিবারণ করতে পারে তবে এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তুলবে। কিছু চকোলেটে প্রচুর চিনি থাকে, যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খারাপ।

চকোলেট ক্যালোরির ঘন উৎস। যদি আপনি ওজন কমানোর চেষ্টায় থাকেন, তবে অবশ্যই পুরো বার একবারে খেতে পারবেন না। তবে প্রতিদিনের খাবারে একটি বা দুটি চকোলেটের টুকরো রাখতে পারেন।

যদিও স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অল্প চকোলেট খাওয়া মোটেই অস্বাস্থ্যকর নয়। তবে অতিরিক্ত চকোলেট খাওয়া আপনাকে অন্য কোনো খাবারের ক্যালোরির মতোই মোটা করে তুলবে।

আরও পড়ুন : প্রেমের মাসে কোন তারিখে কী দিবস?

এজন্য চকোলেট খাওয়া নিয়ন্ত্রণসহ সঠিক চকোলেট বেছে নিতে হবে। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এক গবেষণায় জানা গেছে, অন্যান্য চকোলেটের তুলনায় ডার্ক চকোলেটে চিনি কম থাকে। ফলে এটি আপনার চকোলেটের প্রতি আকর্ষণ কমিয়ে আনতে পারে। ডার্ক চকোলেট সামগ্রিক বডি মাস ইনডেক্স হ্রাস করতে সহায়তা করে।

স্নায়ুবিজ্ঞানী উইল ক্লোয়ারের মতে, খাবার খাওয়ার ২০ মিনিট আগে ছোট এক টুকরো চকোলেট খেলে পেট ভরিয়ে রাখার অনভূতি দেয়। এতে আপনার খাবার খাওয়ার পরিমাণ কমে যায়।

আরও পড়ুন : যেসব অভ্যাস ক্যানসারের ঝুঁকি বাড়ায়

কমপক্ষে ৭০ শতাংশ কোকো সহ ডার্ক চকোলেট আপনার বিপাক বাড়াতে, ইনসুলিন স্পাইক প্রতিরোধ করতে এবং আপনাকে তৃপ্তি বোধ করতে সাহায্য করতে পারে। এগুলো আপনাকে ওজন কমাতেও সহায়তা করতে পারে।

অতিরিক্ত ক্যালোরিযুক্ত থাকে বলে চকোলেট পুরোপুরি এড়িয়ে যাওয়াও উচিত নয়। সব সময় চকোলেটের ছোট অংশ খাওয়ার অভ্যাস করুন।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা