ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চকোলেট ব্রাউনি রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: যারা চকোলেট জাতীয় খাবার বেশি পছন্দ করেন, তাদের জন্য চকোলেট ব্রাউনি হতে পারে আকর্ষণীয় একটি খাবার। সুস্বাদু এই খাবারটি তৈরি করা খুব সহজ। চাইলে বাড়িতে বসেও তৈরি যায় এই খাবারটি।

আরও পড়ুন: পছন্দের রংয়ে বোঝা যাবে কে কেমন

চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে:

দুধ- সিকি কাপ, ম্যাপল সিরাপ- ৩ টেবিল চামচ, চকোলেট চিপস- আধা কাপ, সেদ্ধ ছোলার ডাল- দেড় কাপ, পিনাট বাটার- পৌনে ১ কাপ, চিনি- ৫ টেবিল চামচ, কোকো পাউডার- ৩ টেবিল চামচ, আমন্ড ফ্লাওয়ার- সিকি কাপ, ভ্যানিলা এক্সট্রাক্ট- ২ চা চামচ, লবণ- সামান্য, বেকিং পাউডার- পৌনে ১ চা চামচ।

আরও পড়ুন: শরীর ঠান্ডা রাখবে যে সবজি

যেভাবে তৈরি করবেন:

দুধ ও ম্যাপল সিরাপ এক সাথে মিশিয়ে চুলায় ফুটিয়ে নিতে হবে। এরপর ফুটে গেলে আঁচ বন্ধ করে দিন। চকোলেট চিপস দিয়ে ভালো করে নেড়ে গলিয়ে নিতে হবে। ব্রাউনি প্যানের ভেতর পার্চমেন্ট বিছিয়ে দিন। ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে (১৮০ ডিগ্রি সেলসিয়াস) প্রিহিট করে নিতে হবে। ব্লেন্ডার অথবা ফুড প্রসেসরে ডাল, পিনাট বাটার, চিনি, কোকো পাউডার, ১ চিমটি লবণ, বেকিং পাউডার দিয়ে ব্লেন্ড করতে হবে ৩০ সেকেন্ড।

এবার চকোলেট ও দুধের মিশ্রণ, আমন্ড ফ্লাওয়ার দিয়ে আবার ব্লেন্ড করতে হবে। বেশি শুকনো হলে আরেকটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার চামচ দিয়ে মিশিয়ে তাতে ২ টেবিল চামচ চকোলেট চিপস দিন। এবার ব্যাটারটি ব্রাউনি প্যানে চামচ দিয়ে ছড়িয়ে দিন।

আরও পড়ুন: খাওয়ার পরপরই চা খেলে কী ঘটে?

বাকি চকোলেট চিপস উপর দিয়ে দিন। প্রিহিট করা ওভেনে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করে নিন। এরপর বের করে ১০ মিনিটের জন্য ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে কেটে পরিবেশন করুন। চাইলে ভ্যানিলা আইসক্রিমের সাথেও পরিবেশন করতে পারেন।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা