ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

শরীর ঠান্ডা রাখবে যে সবজি 

লাইফস্টাইল ডেস্ক: শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে বুঝে-শুনে খাবার খেতে হবে। শরীর ঠান্ডা থাকে এমন সবজি খেলে যেমন শরীর সুস্থ থাকবে, সেই সাথে বিভিন্ন রোগ-ব্যাধি থেকেও দূরে থাকা যায়।

আরও পড়ুন: ডেঙ্গুর লক্ষণ ও আক্রান্ত হলে করণীয়

কিছু খাবার খেলে শরীর যেমন গরম হয়, তেমনি আবার ভেতর থেকে শরীরকে ঠান্ডা রাখে। শরীর ঠান্ডা রাখতে দামী খাবার খাওয়ার দরকার নেই। সহজলভ্য সবজি লাউয়ের কথা বলছি, যা এখন সারা বছরই পাওয়া যায়।

চলুন জেনে আসি লাউ খাওয়ার কিছু উপকারিতা-

মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধে লাউ কার্যকরী। লাউয়ে আছে অ্যান্টি-অক্সিডেন্ট সাইটোটক্সিক, যা ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয়। লাউ খেলে শরীরে পানির অভাব অনেকটাই দূর করে শরীরের ডিহাইড্রেশন কমায়। তাই প্রাকৃতিকভাবে শরীরকে ঠান্ডা রাখতে নিয়মিত লাউ খাওয়ার অভ্যাস করুন।

আরও পড়ুন: বর্ষাকালে ‘ভিটামিন ডি’ পাওয়ার উপায়

বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাউয়ের থাকা বিভিন্ন পুষ্টিগুণ শরীর ঠান্ডা রাখার পাশাপাশি অনেক অসুখের সাথে লড়াই করতে সাহায্য করে। যারা লিভারের সমস্যা ভুগছেন, তাদের জন্য এই সবজি ভীষণ উপকারী। লিভারের সুস্থতা ধরে রাখতে নিয়মিত লাউ খেতে পারেন।

গবেষণায় দেখা গেছে, লাউয়ে থাকা কিছু উপকারী উপাদান যকৃতের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন: খাওয়ার পরপরই চা খেলে কী ঘটে?

বাড়তি ওজন ঝরাতে নিয়মিত লাউ খেতে পারেন। লাউয়ে ক্যালোরি থাকে খুবই কম। লাউয়ে থাকা বিভিন্ন উপাদান বিপাকের হার বাড়াতে সাহায্য করে, যার ফলে ওজন কমে সহজেই।

বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত লাউ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান পাওয়া যায় সহজেই। ডায়াবেটিস রোগীদের জন্যও এই সবজি ভালো সমাধান দেয়। ব্লাড সুগার নিয়ন্ত্রণে লাউ কার্যকরী একটি সবজি। লাউ খেলে পেটও ঠান্ডা থাকে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা