ছবি-সংগৃহীত
লাইফস্টাইল
ইমোজি ডে

কোন ইমোজির কী অর্থ

লাইফস্টাইল ডেস্ক : বর্তামানে চলছে স্মার্ট ফোনের যুগ। স্মার্ট ফোনের কল্যানে এখন প্রায় সবাই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। আর আমরা যারা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি তারা প্রায় সবাই চ্যাট করার সময় ইমোজি ব্যবহার করি।

আরও পড়ুন : জীবনে বিশেষ মুহূর্তের ২৬ অনুভূতি!

বর্তমান সময়ে আমাদের মোবাইলে হাজার হাজার রকমের ইমোজি পাওয়া যায়, যা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চ্যাট বা পোস্ট করার সময় ব্যবহার করি। কিন্তু আপনারা কি জানেন ইমোজি কী অথবা ইমোজি এর অর্থ কি ?

সেই ১৯৯৭ সালে মোবাইল কমিউনিকেশনকে আরও আকর্ষণীয় করতে আবির্ভাব হয়েছিল ইমোজির। এসএমএসে দ্রুত মনের ভাব প্রকাশের জন্য আবিষ্কার হয় এই ইমোটিকনের। এরপর থেকেই দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করে ইমোজির ব্যবহার।

আরও পড়ুন : চুল ধোয়ার ক্ষেত্রে ৭ ভূল

আমাদের নিত্যদিনের হাসি, কান্না, বিষণ্ণতা, আনন্দ, উল্লাস সবকিছু প্রকাশের দায়িত্ব যেন অনেকটা ইমোটিকনেরও। এগুলোই এখন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে।

আজ ১৭ জুলাই। এ দিনটিকে ‘ওয়ার্ল্ড ইমোজি ডে’ হিসেবে পালন করা হয়। আমাদের আবেগ বা ইমোশনের সঙ্গে জড়িয়ে আছে ইমোজি। তাই চলুন আজ জেনে নেওয়া যাক কোন ইমোজির কী অর্থ-

রেড হার্ট : দূরে থেকেও প্রিয়জনকে ভালোবাসি জানাতে পারে এই ইমোজি।

স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ : আই লভ ইউ বা আই লভ দিস বোঝায় এই ইমোজি।

স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইজ : খুশি বা আনন্দ বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ইমোজি।

স্মাইলিং ফেস উইথ সানগ্লাসেস : মুখে হাসি, চোখে চশমার এই ইমোজি ব্যবহার করা হয় ‘কুল’বোঝাতে।

আরও পড়ুন : ডেঙ্গুর লক্ষণ ও আক্রান্ত হলে করণীয়

দে তালি : পার্টনারের হাতে হাত মিলিয়ে ঝটপট দে তালি। এটাই ছিল জাপানিদের তৈরি হাই ফাইভ ইমোজির মানে। তবে ভারতে এই ইমোজির মানে আবার নমস্কার!

পরী আমি : মাথার উপর নীল রঙের বলয়! ইমোজির দুনিয়ায় এর নাম অ্যাঞ্জেল ফেস। এটি মূলত ব্যবহার হয়, সবজান্তা হয়েও, দেখুন আমি কতটা নিষ্পাপ বোঝাতেই।

গ্রিনিং ফেস : বন্ধুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ইমোজি।

ফ্লাসড ফেস : কাউকে কোনো কাণ্ডে হাতেনাতে ধরে ফেলেছেন, সে ব্য়াটা বিষয়টা একেবারে কাটিয়ে দিল কিংবা অজান্তে মিসটেক করে বসলে এটি ব্যবহার করা যায়।

পার্টি পপার : পার্টি বা সেলিব্রেশন বোঝাতে দারুণ জনপ্রিয় এই ইমোজি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা