ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বর্ষায় চানাচুর-বিস্কুট ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক : মুখোরোচক খাবারগুলোর মধ্যে চানাচুর ও বিস্কুট খুবই পরিচিত একটি খাবার। অতিথি আপ্যায়ন, ঘরোয়া আড্ডায় অথবা চায়ের সাথে বিস্কুট না হলে যেমন চলে না, তেমনি ঝাল কিছু খেতে ইচ্ছা হলে চটজলদি চানাচুর-মুড়ি মাখিয়েও খাওয়া যায়।

আরও পড়ুন : বর্ষাকালে ‘ভিটামিন ডি’ পাওয়ার উপায়

বর্ষায় সাধারণত একটুতেই এগুলো নরম হয়ে যায়। চলুন জেনে নেই বর্ষা মৌসুমে এসব খাবার ভালো রাখার উপায়-

কাঁচের বয়াম ব্যবহার :

প্রায় সময়ই চানাচুর কিংবা বিস্কুট প্লাস্টিকের বয়ামে রাখা হয়। সেক্ষেত্রে বর্ষাকালে এই জাতীয় খাবার পাত্রে না রেখে কাঁচের বয়ামে রাখুন। লক্ষ্য রাখতে হবে বয়ামের মুখটি যেন টাইট থাকে। ফলে বর্ষার এ মৌসুমে এ জাতীয় খাবার সংরক্ষণ করা সহজ হয়।

ডিপ ফ্রিজে রাখা :

বর্ষার ঋতুতে বিস্কুট, চানাচুর মচমচে রাখতে ডিপ ফ্রিজ ব্যবহার করতে পারেন। বয়ামের মুখ সম্পূর্ন বন্ধ থাকলেও সমস্যা নেই। মন চাইলে প্যাকেটসহই রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। এ জাতীয়খাবার বের করে নেওয়ার পর রাবার ব্যান্ড দিয়ে প্যাকেটের মুখ আটকে রাখুন। এই পদ্ধতিতে সংরক্ষণ করলেও এ খাবারগুলো নরম হয়ে যাবে না।

আরও পড়ুন : বর্ষায় আচার ভালো রাখার উপায়

বেকিং সোডা ব্যবহার :

বেকিং সোডা চানাচুর, বিস্কুট মচমচে রাখতে সাহায্য করে। একটি ছোট সুতির কাপড়ে পুটুলি বানিয়ে সংরক্ষণ পাত্রে বেকিং সোডা রাখতে পারেন। তাহলেও এ খাবারগুলো অনেকদিন মচমচে থাকবে।

মাইক্রোওয়েভে বেক দিয়ে নিন :

চানাচুর বা বিস্কুট নরম হয়ে গেলে তা ফেলে না দিয়ে বরং মাইক্রোওয়েভ ওভেনে সে সব পুনরায় বেক করে নিন। মাইক্রোওভেনে ৩-৪ মিনিট হিট করে এবং সেটা ঠান্ডা না হওয়া পর্যন্ত রেখে দিন। এরপর তা বের করে এয়ারটাইট কাঁচের জারে সংরক্ষণ করুন।

আরও পড়ুন : বর্ষায় সারাক্ষণ ঘুমের সমাধান!

রোদে না দেওয়া :

খাদ্যদ্রব্য পোকার হাত থেকে রক্ষা করতে বর্ষার সময় অনেকে ডাল, আটা, ময়দা ইত্যাদি রোদে দেন। কিন্তু বিস্কুট-চানাচুর ভালো রাখতে এই কাজ করবেন না। এতে করে খাবারগুলো আরো নরম হয়ে যাবে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা