ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বর্ষাকালে ‘ভিটামিন ডি’ পাওয়ার উপায়

লাইফস্টাইল ডেস্ক : আমাদের শরীরের জন্য ‘ভিটামিন ডি’ একটি অপরিহার্য উপাদান। এই ভিটামিন ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা শক্তিশালী হাড়ের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও পেশী শিথিল রাখতে ভিটামিন ডি প্রয়োজন।

আরও পড়ুন : রেগে গেলে রোগের ঝুঁকি বাড়ে

আমাদের মস্তিষ্ক ও শরীরের মধ্যে বার্তা বহন করার জন্য স্নায়ুগুলোর ভিটামিন ডি দরকার। সেই সাথে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই ভিটামিন অপরিহার্য।

ভিটামিন ডি-এর সবচেয়ে বড় উৎস হলো সূর্যের আলো। সূর্যের সংস্পর্শে এলে আমাদের ত্বক ও শরীরে ভিটামিন ডি তৈরি হয়।

আরও পড়ুন : টমেটোর অপকারিতা

সূর্যের আলো না থাকলে যা হবে :

বর্ষা মৌসুমে সরাসরি রোদের সংস্পর্শে আসা আমাদের জন্য বেশ কঠিন। কিন্তু আমাদের শরীর সঠিকভাবে কাজ করার জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ভিটামিন ডি প্রয়োজন।

ভিটামিন ডি-এর প্রয়োজনীয়তা পূরণ করার জন্য বেশ কিছু উপায় রয়েছে। চলুন উপায়গুলো জেনে আসি :

খাদ্য:-

আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ডি রাখা যেতে পারে। যেমন- ফ্যাটি মাছ ট্রাউট, স্যামন, টুনা এবং ম্যাকেরেল, মাছের লিভার তেল ইত্যাদি। সেই সাথে অল্প পরিমাণে ভিটামিন ডিসহ অন্যান্য খাদ্য- ডিমের কুসুম, মাশরুম এবং পনির রাখতে পারেন। মাশরুমে অল্প পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও গরুর দুধ, উদ্ভিদভিত্তিক দুধ, কমলার রস ও দইয়ে ভিটামিন ডি পাবেন। এসব খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে ভিটামিন ডি-এর ঘাটতি কিছুটা পূরণ করা সম্ভব।

সাপ্লিমেন্ট:-

সব সময় গ্রহণকৃত খাবারে ভিটামিন ডি-এর ঘাটতি মেটানো সম্ভব হয় না। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হলে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। সেক্ষেত্রে সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। ভিটামিন ডি মূলত চর্বি দ্রবণীয়। চর্বিযুক্ত খাবারের সাথে খেলে এটি ভালোভাবে শোষিত হয়।

আরও পড়ুন : শিশুর মোবাইল আসক্তি কমাতে করণীয়

কখন সাপ্লিমেন্ট গ্রহণ করবেন :

বেশির ভাগ সময় প্রয়োজন আছে কি না, তা না জেনেই অনেকে সাপ্লিমেন্ট গ্রহণ করেন। ভিটামিন ডি-এর ঘাটতি আছে কি না, তা যাচাইয়ের জন্য রক্ত ​​পরীক্ষা করা জরুরি। তাই সাপ্লিমেন্ট খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা কতদিন পর্যন্ত এবং কতগুলো খেতে হবে, তা ভালোভাবে জেনে নিন। কারণ প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ ক্ষতিকর হতে পারে।

ভিটামিন ডি কীভাবে ক্ষতিকর :

অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ ক্ষতিকর হতে পারে। রক্তে ভিটামিন ডি-এর উচ্চ মাত্রার কারণে বমি ভাব, বমি, পেশী দুর্বলতা, মাথাঘোরা, ব্যথা, ক্ষুধা হ্রাস, ডিহাইড্রেশন, অত্যধিক প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এসব বিষয়ে সতর্ক থাকুন।

সান নিউজ/ এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা