ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কিমা আলুর চপ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : বিকেলের নাস্তায় আলুর চপ হলে মন্দ হয় না। আলুর সাথে কিমা যোগ হলে তো কোন কথায় নাই। তখন স্বাদও দ্বিগুণ হয়ে যায়।

আরও পড়ুন : ব্রকলির উপকারিতা

মাংসের কিমা ও আলুর চপ বানাতে হলে সঠিক রেসিপি জানা জরুরি। তা না হলে চপ বানাতে গেলে হয় ভেঙে যাবে অথবা স্বাদ সঠিক হবে না।

জেনে নিন কিমা আলুর চপের রেসিপি-

যা যা দরকার :

মাংসের কিমা- ১ কাপ,

আলু- আধা কেজি,

পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ,

গোলমরিচ গুঁড়া- ১ চা-চামচ,

আরও পড়ুন : পান্তা ভাতের উপকারিতা

বিট লবণ- ১ চা-চামচ,

লবণ- স্বাদমতো,

সয়াসস- ১ চা-চামচ,

গরম মসলার গুঁড়া -১চা-চামচ,

আরও পড়ুন : চুল ধোয়ার ক্ষেত্রে ৭ ভূল

আদা বাটা- আধা চা-চামচ,

রসুন বাটা- সিকি চা-চামচ,

পেঁয়াজ কুচি- আধা কাপ,

কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ,

আরও পড়ুন : পাঁচমিশালী সবজি চপ তৈরি

পুদিনাপাতা কুচি- ২ টেবিল চামচ,

ডিম- ১ টি ফেটানো,

টোস্টের গুঁড়া- দেড় কাপ,

তেল- পরিমাণ মতো,

আরও পড়ুন : বর্ষায় আচার ভালো রাখার উপায়

যা করতে হবে :

সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে গরম থাকতেই মেখে নিন। এতে পেয়াজ বেরেস্তা, গোলমরিচের গুঁড়া, লবণ, বিট লবণ ছিটিয়ে মেখে আট থেকে দশ ভাগ করে রাখুন।

মাংসের কিমার সাথে সয়াসস, গরম মসলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিন। তারপর অল্প তেলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও পুদিনাপাতা ভেজে নিন। আলুর কিমার পুর ভরে চপ আকারে বানিয়ে নিন।

আরও পড়ুন : তুলসি পাতার গুণ

সবশেষে ফেটানো ডিমে ডুবিয়ে টোস্টের গুঁড়া মেখে ডুবো তেলে ভেজে নিলেই তৈরী। এরপর পরিবেশন করুন।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা