প্রতীকী ছবি
লাইফস্টাইল

বর্ষায় সারাক্ষণ ঘুমের সমাধান!

লাইফস্টাইল ডেস্ক: বর্ষাকাল অনেকের কাছে খুব প্রিয় একটি ঋতু। বর্ষাকাল আসলেই অনেকে অলস হয়ে পড়েন।

আরও পড়ুন: ওজন কমাতে যা করা যাবে না

রিমঝিম বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় পাতলা কাঁথা গায়ে দিয়ে একটুখানি ‍উষ্ণতা খুঁজতেই পারেন। এদিকে ব্যস্ততা থাকার কারণে ঘুমানো সম্ভব হচ্ছে না। তাই বর্ষায় সারাক্ষণ ঘুমের সমস্যা সমাধান দিতে পারে কিছু খাবার। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো খাবেন-

১) মসলা চা: বৃষ্টির সঙ্গে মসলা চায়ের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন? উত্তরটি পানীয়তে যোগ করা মসলার মধ্যে রয়েছে। সাধারণত, মসলা চায়ের মধ্যে থাকে লবঙ্গ, দারুচিনি, এলাচ এবং আদা, যার প্রতিটিতে রয়েছে পুষ্টিগুণ। এগুলো আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে এবং মৌসুমী রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া প্রতিবার চা পান করার পর তা আপনাকে সতেজ অনুভূতি দেয়।

আরও পড়ুন: পাঁচমিশালী সবজি চপ তৈরি

২) স্যুপ: বর্ষায় উষ্ণতা এবং প্রশান্তির জন্য আপনার খাবারে যোগ করতে পারেন গরম এক বাটি স্যুপ। এমন আবহাওয়ায় এর চেয়ে ভালো আর কী হতে পারে? স্যুপ শুধুমাত্র পরিতৃপ্তই নয়, আপনাকে সুস্থ ও শক্তিশালী রাখতেও কাজ করে। এটি প্রচুর তরল এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

৩) ভেষজ পানীয়: ভেষজ পানীয় প্রাচীনকাল থেকেই ঐতিহ্যবাহী ওষুধের একটি অংশ। বিভিন্ন ভেষজ এবং মসলার মিশ্রণে তৈরি এই পানীয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে। সেইসঙ্গে শক্তি জোগাতে সাহায্য করে এবং মৌসুমী ফ্লু প্রতিরোধে সাহায্য করে।

৪) খিচুড়ি: ডাল হলো পুষ্টির ভাণ্ডার। আর ভাত যদি সঠিক পরিমাণে গ্রহণ করা হয়, তাহলে তা আপনাকে শক্তি জোগাতে ভালো কার্বোহাইড্রেট সরবরাহ করবে। এই দুই উপাদান একসঙ্গে মিশ্রিত হলে তা অনেক বেশি উপকারী হয়ে ওঠে। এছাড়া খিচুড়ি তৈরি করাও সহজ। তাই এই সুস্বাদু ও পুষ্টিকর খাবারটি তৈরি করে বর্ষার মেন্যুতে রাখতে পারেন।

আরও পড়ুন: হেয়ার ক্রিম তৈরির উপায়

৫) প্রোবায়োটিকস: আমাদের অন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে আমাদের এনার্জি লেভেলের সম্পর্ক রয়েছে। সঠিক হজম এবং বিপাক আমাদের সারাদিন সুস্থ এবং সক্রিয় থাকতে সাহায্য করে। তাই বর্ষা-সম্পর্কিত অন্ত্রের সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি এবং অন্ত্রের সমস্যা এড়াতে আপনার ডায়েটে পর্যাপ্ত প্রোবায়োটিক যোগ করুন। প্রোবায়োটিক শরীরে ভারসাম্য বজায় রাখতে স্বাস্থ্যকর অন্ত্রের ব্যাকটেরিয়া তৈরি করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা