ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

বর্ষায় আচার ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক : আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে। খাবারে রুচি বাড়াতেও এর তুলনা নেই। পোলাও হোক কিংবা খিচুড়ি সবেতেই বেশ মানিয়ে যায় আচার। কিন্তু অনেকসময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সারা বছর কী করে আচার ভালো রাখা যায় তা নিয়ে। শীতের সময় তেমন সমস্যা না হলেও বর্ষায় আচার ভালো রাখা কঠিন। কারণ এই সময় সঠিক যত্ন না নিলে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ছত্রাক ধরে যাওয়ার আশঙ্কা থাকে। তাই চলুন জেনে নেই বর্ষায় আচার ভালো রাখার কিছু টোটকা-

আরও পড়ুন : আদা-পানি খাওয়ার উপকারিতা

কাচের পাত্র : আচার কি প্লাস্টিকের পাত্রে রেখেছেন? তা হলে এখনই বদলে কাচের বয়ামে রাখুন। প্লাস্টিকের পাত্রে রাখলে বর্ষাতে আচার নষ্ট হয়ে যেতে পারে। কাচের পাত্রে ঢেলে রাখার আগে বয়ামটি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন।

রোদে দিন : বর্ষায় আচার ভর্তি বয়ামের ঢাকনা মাঝেমাঝেই খুলে রোদে দিন। আচার সারাক্ষণ বয়ামবন্দি করে রাখলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আচার খারাপও হয়ে যেতে পারে। অবশ্য এই মৌসুমে রোদের দেখা পাওয়া মুশকিল। তবে যখনই রোদ উঠবে মনে করে আচারের বয়ামটি বারান্দায় রাখতে ভুলবেন না।

বেশি তেল : আচার ভালো রাখার জন্য বেশি করে তেল ব্যবহার করুন। আচারের ওপর তেলের আস্তরণ যেন থাকে। তেল আচারে বাতাস ঢুকতে বাধা দেয়। এতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ব্যাকটেরিয়া টিকতে পারে না।

আরও পড়ুন : আঙুল ফোটানো কী ক্ষতিকর?

ভিনেগার : আচার ভালো রাখতে ব্যবহার করতে পারেন ভিনেগার। তবে পরিমাণমতো লবণও ব্যবহার করা যেতে পারে। এই দু’টিই আচারের স্বাদ এবং গন্ধ নষ্ট হতে দেয় না। লবণ হোক কিংবা ভিনেগার অল্প পরিমাণে আচারের ওপর ছড়িয়ে দিলে ভালো থাকবে দীর্ঘদিন।

ফ্রিজে সংরক্ষণ : আচারের কৌটা ফ্রিজে রাখতে পারেন। তবে খাওয়ার সময় বের করলেও বেশিক্ষণ বাইরে ফেলে রাখবেন না। তাতে আবার নষ্ট হয়ে যেতে পারে। ভিন্ন ভিন্ন আবহাওয়ায় রাখলে নানা ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা