ছবি-সংগৃহীত (ব্রকলি)
লাইফস্টাইল

ব্রকলির উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: আমাদের ত্বক নানা কারণে উজ্জ্বলতা হারায়। কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে পারেন না অনেকে। মসৃণ ত্বক পেতে কার না মন চায়। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি।

আরও পড়ুন: পান্তা ভাতের উপকারিতা

সবচেয়ে ভালো হয় ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলার ব্যবস্থা করলে। সেজন্য আপনাকে খেতে হবে ত্বক ভালো রাখার জন্য উপযুক্ত খাবার। কিছু ফল ও শাক-সবজি আপনার ত্বকে পরিবর্তন আনতে পারে। তেমনই একটি সবজি হলো ব্রকলি। চলুন জেনে নেওয়া যাক ব্রকলি খেলে ত্বকের কী উপকার হয়-

১) ভিটামিন সি-এর সমৃদ্ধ উৎস: স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য ভিটামিন সি অপরিহার্য। ব্রকলি এই ভিটামিনের একটি দুর্দান্ত উৎস। এই ভিটামিন কোলাজেন উৎপাদনের জন্য প্রয়োজন, যা ছাড়া আমাদের ত্বকের গঠন এবং স্থিতিস্থাপকতার অভাব হয়। ইউএসডিএ-এর তথ্য অনুযায়ী, ১০০ গ্রাম ব্রকোলিতে ৮১ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি থাকে। ব্রকলি কাঁচা, হালকা ভাপে দিয়ে বা ভেজে খেতে পারেন।

আরও পড়ুন: সুস্বাদু দই বড়া

২) ত্বককে প্রাকৃতিক আভা দেয়: ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল থাকলে তা স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ব্যয়বহুল লোশনের পরিবর্তে ব্রকলির মতো পুষ্টিকর সবজি বেছে নিতে পারেন। ব্রকলিতে উপস্থিত ভিটামিন সি আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। তাই আপনি যদি সবসময়ই কাঙ্ক্ষিত উজ্জ্বল ত্বক চান তবে এখনই আপনার ডায়েটে ব্রকলি যোগ করুন!

৩) বলিরেখা পড়তে দেয় না: খাবারের তালিকায় ব্রকলি যোগ করার আরেকটি সুবিধা হলো, এটি বলিরেখা কমাতে সাহায্য করে। ব্রকলি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি ক্ষতিগ্রস্থ ত্বককে নিরাময় করতে সাহায্য করে। ফলে আপনার ত্বক দ্রুত বুড়িয়ে যায় না। তাই অ্যান্টি-এজিং ক্রিমকে বিদায় দিয়ে আজ থেকে বরং ব্রকলি খাওয়া শুরু করুন।

৪) ব্রণ কমাতে সাহায্য করে: ব্রণের সমস্যায় ভুগলে ব্রকলি খাওয়ার অভ্যাস করুন। এটি ব্রণের বিরুদ্ধে বিস্ময়করভাবে কাজ করে। গবেষণা অনুসারে, ব্রকলিতে সালফোরাফেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ব্রণ কমাতে এবং ত্বককে আগের মতো মসৃণ করতে সাহায্য করতে পারে।

৫) ত্বক হাইড্রেট করতে সাহায্য করে: আপনি যদি আপনার ত্বককে হাইড্রেট করার প্রাকৃতিক উপায় খুঁজে থাকেন, তাহলে ব্রকলি আপনার জন্য সেরা উপায় হতে পারে। এতে গ্লুকোরাফানিন নামক একটি উপাদান রয়েছে যা ত্বককে ভেতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে। ফলে ত্বকে এক ধরনের প্রাকৃতিক আভা দেয়। ব্রকলিতে উপস্থিত ভিটামিন সিও এই কাজে অবদান রাখে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা