ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

স্বামীর থেকে যেসব প্রতিশ্রুতি চান স্ত্রী

লাইফস্টাইল ডেস্ক : প্রত্যাশা ছাড়া ভালোবাসা হয় না। মানুষ চায় তার সঙ্গী সেসব প্রতিশ্রুতি পূরণ করুক। আজ অমরা আলোচনা করবো স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি প্রতিশ্রুতি পেতে চান।

আরও পড়ুন : চায়ে এলাচ মিশিয়ে খাওয়ার উপকারীতা

চলুন জেনে নিন যাক :

১) সময় দেওয়া :

ব্যস্ততার কারণে কাছের মানুষকে সময় দেওয়ার সময়টাও মিলছে না অনেকের। সেখান থেকেই বাড়ছে মনোমালিন্য, বাড়ছে দূরত্ব। এই সমস্যা ডেকে আনতে পারে বিচ্ছেদের মতো দুঃখজনক পরিস্থিতি। তাই দূরত্ব ঘুঁচিয়ে নেওয়ার চেষ্টা থাকতে হবে। আপনার স্ত্রী আপনার কাছে কিছুটা সময় পাওয়ার দাবি রাখতেই পারেন।

আরও পড়ুন : ‘নো মেকআপ লুক’

২) ধূমপান ছেড়ে দেওয়া :

ধূমপান করা অনেক রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই বেশিরভাগ স্ত্রী চায় তার স্বামী এই অভ্যাস থেকে দূরে সরে আসার প্রতিশ্রুতি দিক।

৩) ঝগড়া না করার প্রতিশ্রুতি :

দাম্পত্য সম্পর্কে ঝগড়া থাকবেই। অনেক সময় দেখা যায় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার কারণে সম্পর্ক ভেঙে যায়। ঝগড়া লেগে যাওয়ার মতো কোনো সমস্যা সৃষ্টি হলেও তা সামলে নিতে হবে। সামান্য মনোমালিন্য থাকতেই পারে। তবে পরস্পরকে দোষারোপ করে ঝগড়া করবেন না। আর সব স্ত্রীই তার স্বামীর কাছ থেকে এই প্রতিশ্রুতি চান।

আরও পড়ুন : চকোলেট খাওয়ার অপকারিতা!

৪) ঘুরতে যাওয়া :

ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট সময় যদি নাও থাকে, আপনার ইচ্ছাটুকু থাকা জরুরি। ইচ্ছা না থাকলে শত সামর্থ্য থাকলেও কোনো কাজ হবে না। প্রত্যেক নারীই চায় তার স্বামী তাকে ঘুরতে নিয়ে যাক। দেশ-বিদেশ ঘুরে বেড়ানো সম্ভব না হোক অন্তত কাছাকাছি কোথাও ঘুরে আসার প্রতিশ্রুতি তারা চাইতেই পারেন।

তবে এমন অনেক পুরুষ আছেন, তারা কেবল প্রতিশ্রুতি দিয়েই যান কিন্তু তা পূরণ করেন না। এতে স্ত্রীর মন ভেঙে যেতে পারে। প্রতিশ্রুতি দিয়ে পরে তা পূরণ না হলে কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক। তাই কেবল প্রতিশ্রুতি নয়, তা পূরণেও চেষ্টা করতে হবে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা