সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা 

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে রত্না বেগম (৩০) নামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯ টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বন্দরে দুই নম্বর সংকেত

নিহতের নারী, উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে।

ঘাতক স্বামী, নাম কামরুল ইসলাম (৩৫) উপজেলার বত্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার দুপুরে ২য় সন্তান প্রসবের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি পালগাঁও যান স্বামী কামরুল ইসলাম। এরপর রাতের খাবার শেষে তাদের ১ম ছেলেকে নানির কাছে রেখে তারা ২ জন পাশের একটি ঘরে ঘুমাতে যান। এর পরে রাত ১০টার দিকে ছেলে তার কান্নাকাটি শুরু করলে নানি মনোয়ারা বেগম ঐ ঘরে গিয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে মেঝেতে রত্নার রক্তাক্ত লাশ ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় কামরুলের লাশ দেখতে পান। তারপর স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ ২ টি উদ্ধার করে।

আরও পড়ুন: আমিরাতে আরও ৭৫ বাংলাদেশির মুক্তি

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা