সংগৃহীত ছবি
বাণিজ্য

মেহেরপুরে ইসলামী ব্যাংকের গাংনী শাখা উদ্বোধন

জেলা প্রতিনিধি: মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩৯৯তম শাখা হিসেবে গাংনী শাখা আজ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: দুই বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মোঃ মাহবুব-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।

অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরী’আহ সেক্রেটারিয়েট-এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নূরুল কবীর। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা । ধন্যবাদ জ্ঞাপন করেন গাংনী শাখাপ্রধান মোঃ মাসুদ করিম। গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন মানিকনগর ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও সমাজসেবক মাওলানা তাজউদ্দিন খান, গাংনী পৌরসভার প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র মোঃ ইনসারুল হক, ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম এবং কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী নাসরিন সুলতানা।

এসময় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কাল গ্যাসের নতুন দাম নির্ধারণ

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা ও প্রতীক্ষার ব্যাংক। শরী‘আহ নীতিমালার আলোকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ফলে ইসলামী ব্যাংক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এ ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ বিভিন্ন সূচকে দেশের সেরা ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, মাঝারি ও বৃহৎ শিল্প বিনিয়োগের পাশাপাশি গ্রামীণ অঞ্চলে ইসলামী ব্যাংকের সেবাসমূহের চাহিদা ও আওতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) ১৯৮৫ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত ৩৪ হাজার গ্রামের প্রায় ১৮ লাখ প্রান্তিক মানুষকে সফল ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী করেছে।

তিনি গাংনী এলাকার কৃষিশিল্প ভিত্তিক ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে উপযোগী বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, দেশের অন্যান্য শাখার মতো গাংনী শাখাতেও সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা