সংগৃহীত ছবি
বাণিজ্য

দুই বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে বন্ধ থাকার পর অবশেষে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। তার মধ্য দিয়ে ২ বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের স্থবিরতা নিরসন হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এ ২ স্থলবন্দর দিয়ে ৮ ট্রাক কয়লা বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম অপরিবর্তিত

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ স্থলবন্দর কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতীয় কয়লা ইন্দোনেশিয়ার কয়লার চেয়ে ভালো মানের হয় বলে এর দামও ইন্দোনেশিয়ার কয়লা থেকে বেশি। ইন্দোনেশিয়া থেকে কম দামে দেশে কয়লা আমদানি হওয়ায় ভারতের হালুয়াঘাটের ব্যবসায়ীরা কয়লা আমদানিতে আগ্রহ দেখাচ্ছিল না। এর ফলে সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ভারত থেকে ৯৬৪ টন কয়লা আমদানির পর আমদানি পুরোপুরি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এরপর থেকে এই বন্দরে স্থবিরতা সৃষ্টি হয়। তবে বতর্মানে কয়লার পুরোপুরি মৌসুম চলছে। এ সময় প্রচুর কয়লা বিক্রি হবে এমন আশায় মোট ৯৬ টন ভারতীয় কয়লা আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, আবারও কয়লা আমদানির মাধ্যমে এই ২ বন্দরের স্থবিরতা নিরসন হয়েছে। এখন ব্যসায়ীরা চাইলে এই আমদানি ধারাবাহিকভাবে চলতে থাকবে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

স্থলবন্দরের ব্যবসায়ীরা জানায়, গত বছর ভারত থেকে ২২,০০০ টাকা প্রতি টন কয়লা কেনা হয়েছে। অথচ ইন্দোনেশিয়ার কয়লা ১৬,৫০০ টাকায় কিনেছেন বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা। এই চড়া দামের কারণে হালুয়াঘাটের কয়লা ব্যবসায়ীরা ভারত থেকে কয়লা আমদানি বন্ধ করে দেন। এর পরে গত বছর ১ বার কয়লা আমদানি হলেও আর আনা হয়নি। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ২ বন্দরের সাড়ে ৪ হাজার শ্রমিক বেকার হয়ে যায়।

কড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু জানান, দীর্ঘদিন দেশে কয়লা আমদানি বন্ধ থাকায় এই বন্দরের ব্যবসায়ীসহ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কয়লার ভালো মৌসুম চলছে। তবে ভারতীয় কয়লার দাম কমেনি। তবুও অনেক ক্রেতা পাওয়া যাবে এবং লাভের আশায় কয়লা আমদানি শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় লাভ না হলে কয়লা আমদানি আবারও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এমনটি আমরা কখনোই চাই না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা