খাসির মাংসের কালিয়া
লাইফস্টাইল

খাসির মাংসের কালিয়া

লাইফস্টাইল ডেস্ক: ছুটির দিন কিংবা বিশেষ আয়োজন মেন্যুতে মাংস ছাড়া যেন অসম্পূর্ণ। তবে অনেকেই অ্যালার্জিসহ নানা শারীরিক সমস্যার কারণে গরুর মাংস খেতে পারেন না।

তারা খাসির মাংস খেতে পারবেন অনায়াসেই। খাসির মাংসের নানা পদ আপনার রসনার তৃপ্তি মেটাতে কোনো কমতি রাখবে না।

তাই তো গতানুগতিক স্বাদের বাইরে গিয়ে স্বাদ বদলাতে রান্না করতে পারেন খাসির মাংসের কালিয়া। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই রান্না করতে পারবেন এই পদটি। সময় লাগেও খুব কম।

তবে স্বাদে ষোলআনা খাসির মাংসের কালিয়ার রেসিপিটি খাইয়ে অন্যদের প্রশংসাও পাবেন। চলুন তবে জেনে নেওয়া যাক খাসির মাংসের কালিয়া বা মাটন কালিয়ার রেসিপিটি-

উপকরণ:-১. খাসির মাংস ১ কেজি
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. রসুন বাটা ১ চা চামচ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. টকদই ১০০ গ্রাম
৬. সরিষার তেল ১০০ গ্রাম
৭. টমেটো ১টি
৮. হলুদ গুঁড়া ১ চা চামচ
৯. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
১০. জিরা গুঁড়া ১ চা চামচ
১১. ছোট এলাচ
১২. দারুচিনি ও লবঙ্গ কয়েকটি
১৩. গোল মরিচ ৫/৬টি
১৪. শুকনো মরিচ ২টি
১৫. কাজু বাদাম বাটা ১ চা চামচ
১৬. লবণ ও চিনি পরিমাণমতো ও
১৭. গরম মশলা এবং ঘি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এবার মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, টক দই মিশিয়ে মেরিনেট করে রাখুন আধা ঘণ্টা।

এরপর কড়াইতে পরিমাণমতো সরিষার তেল গরম করুন। শুকনা মরিচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোল মরিচ ফোঁড়ন দিন। তেলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে, রসুন কুচি ও টমেটো কুচি, লবণ দিয়ে ভালোভাবে কষাতে থাকুন।

টমেটো গলে গেলে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস সিদ্ধ হয়ে মশলা থেকে তেল বের হয়ে এলে কাজু বাদাম বাটা দিয়ে মাংসটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিন।

এবার ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে ফুটিয়ে নিন। ঝোলের পানি কমে এলে সামান্য চিনি দিয়ে দিন। নামানোর আগে কিছুটা ঘি, গরম মশলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।

ঢেকে দমে রাখুন কিছুক্ষণ। এবার গরম গরম নান, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন মাটন কালিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা