ফল
লাইফস্টাইল

ভিটামিন ও খনিজের ঘাটতি মেটায় ফল

সান নিউজ ডেস্কঃ দেহের জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান হচ্ছে ভিটামিন ও খনিজ। যার অভাবে মানুষের শরীরে পুষ্টির ঘাটতি সৃষ্টি করে। তাই সকলের উচিত স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হওয়ার আগেই সচেতন হওয়া। চলুন জেনে নিই সেই সম্পর্কে—

কমলায় থাকা ভিটামিন 'সি' আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়া কমলা ভিটামিন 'সি' এবং ফোলেটের গুণাগুণে ভরপুর তা আমাদের জন্য দৈনিক পুষ্টির একটি নিখুঁত ঘাটতি মিটিয়ে দিতে পারে।

ডালিম হচ্ছে ভিটামিন সি, এ ও ই'তে ভরপুর। ডালিমের লাল দানার বীজ শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। এর প্রতি ১০০ গ্রামে শূন্য দশমিক ৩ মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকতে পারে। আর আয়রন সমৃদ্ধ এ ফলটি রক্তশূন্যতার বিরুদ্ধে লড়াই করতেও অনেক কার্যকরী।

কলা এতই পরিচিত একটি ফল। এতে পটাশিয়াম, ভিটামিন 'বি' এবং ফোলেটের পরিমাণ বেশি থাকায় কলাকে সুপারফুড বলা হয়। আর এটি শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

পুষ্টিকর ফল হিসেবে আপেলের অনেক খ্যাতি রয়েছে। এ ফলটি আয়রনের অন্যতম একটি ভালো উৎস এবং এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলতে অনেক কার্যকরী। এটি অ্যামিনিয়া রোগীদের জন্য অত্যন্ত উপকারী এবং এতে চিনির পরিমাণ কম থাকার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী।

স্ট্রবেরি ফলটি ভিটামিন ও খনিজের অনেক ভালো একটি উৎস। এখন আমাদের দেশেও অনেক চাষ করা হচ্ছে এ ফলটি। এটিতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন 'সি' থাকে, যা আমাদের শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে অনেক কার্যকরী হিসেবে কাজ করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা