লাইফস্টাইল

সহজেই তৈরি করুন স্প্রিং রোল 

সান নিউজ ডেস্ক: বাজারে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে শীতের সবজি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিকেলের নাস্তায় ঘরেই তৈরি করতে পারেন মচমচে স্প্রিং রোল। জেনে নিন রেসিপি-

রোল শিট তৈরির উপকরণ:

ময়দা ২ কাপ
তেল
লবণ স্বাদমতো।

রোল শিট তৈরির প্রণালি:

ময়দা এর সাথে লবণ ও ২ টেবিল চামচ তেল দুহাত দিয়ে ভালো করে মাখাতে হবে। এখন প্রথমে ১/২ কাপ পানি দিয়ে ও পরে অল্প অল্প করে পানি দিয়ে নরম খামির বানাতে হবে। ৩০ মিনিট খামির ঢেকে রেখে দিন। খামির টি ১২ ভাগ করে নিন। এখন ৪ ভাগ নিয়ে ৪ টি সমান আকারের রুটি হবে। একটি রুটির উপর ১ চা চামচ তেল মাখিয়ে নিন ও তার উপর প্রায় ২ টেবিল চামচের মতো ময়দা ছিটিয়ে দিন। এই রুটির তেল ময়দার উপর আরেকটি রুটি দিন। তার উপর আবার তেল ময়দা দিয়ে আর একটি রুটি দিন। এখন শেষ রুটি দিয়ে ঢেকে ৪ লেয়ারের রুটিকে আস্তে আস্তে বেলে বড় করুন।

বড় রুটিটি তাওয়াতে দিয়ে ৩০ সেকেন্ড রেখে উল্টিয়ে দিন। আবার ৩০ সেকেন্ড রেখে নামিয়ে নিন। এখন সাবধানে ৪টি রুটি খুলে নিন এবং বাকি রুটি গুলোও করে নিন। রোলের শিটের আকারে কেটে এয়ারটাইট বক্সে ডিপে সংরক্ষণ করুন।

পুর তৈরির উপকরণ:

মাংসের কিমা সেদ্ধ ১ কাপ
ইনস্ট্যান্ট নুডলস সিদ্ধ ১ কাপ
বাঁধাকপি কুঁচি ২ কাপ
গাজর কুঁচি ১ কাপ
আলু কুঁচি ১ কাপ
পেঁয়াজ মিহি কুঁচি ১/২ কাপ
কাঁচামরিচ কুঁচি ৫টি
গোল মরিচের গুড়া ১ চা চামচ
সয়া সস ১ টেবিল চামচ
টমেটো সস ২ টেবিল চামচ
নুডলস মসলা ১ প্যাকেট
তেল ২ টেবিল চামচ
পেঁয়াজের কলি ১/২ কাপ কুঁচি।

পুর তৈরি প্রক্রিয়া:

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ কুঁচি দিয়ে সব সবজি দিয়ে ২ মিনিট ভেজে নিন। মুরগি মিশিয়ে নুডলস সিদ্ধ দিয়ে আরো ৫ মিনিট ভাজুন। এতে একে একে সব সস, মসলা ও স্বাদ বুঝে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজের কলি মিশিয়ে নিন এবং চুলা বন্ধ করুন।

রোল তৈরির প্রক্রিয়া:

একটি বাটিতে ২ টেবিল চামচ ময়দা ও পানি মিশিয়ে কিছুটা পাতলা পেস্ট বানিয়ে রাখুন। এরপর প্রতিটি শিটের একপাশে পুর দিয়ে ১ বার রোল করে নিন। এখন রুটির দুইপাশ একটু ফোল্ড করে রুটির শেষ পর্যন্ত রোল করে নিন। ময়দা তরল মিশ্রণ রুটির রোলের সামনে দিয়ে আটকিয়ে নিন। তেল গরম করে মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা