কাঁচাগোল্লা
লাইফস্টাইল

মজাদার কাঁচাগোল্লা

লাইফস্টাইল ডেস্ক: মিষ্টি খেতে সবাই পছন্দ করেন। সব ধরনের মিষ্টির ভিড়ে কাঁচাগোল্লার নাম শুনলে যেন জিভে জল চলে আসে সবারই!

নাটোরের কাঁচাগোল্লার স্বাদ হয়তো অনেকেই নিয়েছেন। তবে সব সময় তো আর নাটোরের কাঁচাগোল্লা হাতের কাছে পাওয়া যায় না।

তবে চাইলে মাত্র ৪ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন কাঁচাগোল্লা। উপকরণও যেমন কম ঠিক তেমনই এটি তৈরি করতেও কম সময় লাগে।

চলুন তবে জেনে নেওয়া যাক ঘরেই কাঁচাগোল্লা তৈরির পদ্ধতি-

উপকরণ:=১. ছানা এক কাপ
২. ঘন চিনির রস এক কাপ
৩. গুঁড়ো দুধ এক কাপ
৪. মাওয়া পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে প্যান গরম করে ছানা ও ঘন চিনির রস মিশিয়ে দিন। ভালোভাবে নাড়তে থাকুন। এরপর গুঁড়ো দুধ আবারও ঘন ঘন নাড়তে থাকুন।

যতক্ষণ না ছানার মিশ্যণটি ঘন হচ্ছে ততক্ষণ নাড়ুন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে গোল আকৃতি দিয়ে লাড্ডুর মতো বানিয়ে নিন।

সবগুলো গোল্লা তৈরি হয়ে গেলে মাওয়ার মধ্যে জড়িয়ে পরিবেশন করুন। ব্যস খুব সহজেই তৈরি হয়ে গেল জিভে জল আনা কাঁচা গোল্লা।

এর স্বাদ একবার খেলে আপনার মুখে লেগে থাকবে সব সময়। চাইলে ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খেতে পারবেন কাঁচাগোল্লা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা