নারকেল গোলাপ লাড্ডু
লাইফস্টাইল

নারকেল গোলাপ লাড্ডু

লাইফস্টাইল ডেস্ক: লাড্ডু খেতে কে না পছন্দ করেন। ছোট খিদের বড় সমাধান হলো লাড্ডু। বিভিন্ন উপায়ে লাড্ডু তৈরি করা হয়। তবে নারকেলের তৈরি লাড্ডুর মজাই আলাদা। এর স্বাদ সব সময়ই জিভে জল আনে।

নারকেল, বাদাম ও কনডেন্সড মিল্ক দিয়ে আপনি সহজেই তৈরি করতে পারবেন নারকেল গোলাপ লাড্ডু।

আপনি যদি এই লাড্ডুকে আরও সুস্বাদু করতে চান তাহলে কিছু গোলাপের পাপড়ি যোগ করতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন-

উপকরণ:- ১. শুকনো নারকেল কোরানো আধা কাপ
২. রোজ সিরাপ ১ টেবিল চামচ
৩. ঘি ২ চা চামচ
৪. চিনাবাদাম ভাজা ১ মুঠো
৫. কনডেন্সড মিল্ক আধা কাপ
৬. গোলাপ জল ২ টেবিল চামচ ও
৭. ড্রাই ফ্রুটস কুচি আধা কাপ।

পদ্ধতি

প্রথমে প্যানে ঘি গরম করে নিন। এরপর এতে শুকনো নারকেল কোড়ানো, ড্রাই ফ্রুটস ও বাদাম ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি প্লেটে নামিয়ে রাখুন।

এবার একই প্যানে আবারও ১ চা চামচ ঘি গরম করে শুকনো নারকেল যোগ করে ভেজে নিন। চুলার জ্বাল হালকা রাখুন।

এরপর একে একে কনডেন্সড মিল্ক, রোজ সিরাপ ও গোলাপজল যোগ করুন। এরপর সব একসঙ্গে মিশিয়ে নাড়তে থাকুন।

কিছুক্ষণ নাড়তে নাড়তে নারকেলের মিশ্রণ আঁঠালো হয়ে আসবে। তখন প্রথমে ভেজে রাখা ড্রাই ফ্রুটস ও শুকনো নারকেল মিশিয়ে আরও একটু নেড়ে নিন।

তারপর নামিয়ে একটু ঠান্ডা করুন। হাতে ঘি নিয়ে লাড্ডুর আকারে তৈরি করুন। তারপর শুকনো নারকেলে ডুবিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা নারকেলের গোলাপ লাড্ডু।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা