মালাই চিকেন কারি
লাইফস্টাইল

মালাই চিকেন কারি

লাইফস্টাইল ডেস্ক: মুরগির যে কোনো পদ ছোটরা যেমন পছন্দ করে তেমনি বড়রাও কিন্তু সবজি কিংবা মাছের চেয়ে মাংসই বেশি পছন্দ করেন। তাই তো সপ্তাহে দু-তিনদিন মেন্যুতে মুরগি রাখেন অনেকে।

একঘেয়েমি রান্না খেয়ে যারা কিছুটা বিরক্ত হচ্ছেন, তাদের জন্য আজকের রেসিপি। স্বাদ বদলাতে রাঁধুন মালাই চিকেন কারি।

অল্প উপকরণে খুব কম সময়ে রান্না করে ফেলতে পারবেন এটি। অল্প উপকরণ হলেও স্বাদে হার মানাবে অথেনটিক যে কোনো মুরগির রেসিপি। চলুন জেনে নেওয়া যাক মালাই চিকেন কারি রান্নার সহজ রেসিপিটি-

উপকরণ:-১. মুরগির মাংস ৫০০ গ্রাম
২. রসুন বাটা ১ চা চামচ
৩. ফ্রেশ ক্রিম ১ কাপ
৪. লেবুর রস ১/২ চা চামচ
৫ .দুধ ১ কাপ
৬. তেজপাতা ২/৩টা
৭. ঘি ১ টেবিল চামচ
৮. পেঁয়াজ কুঁচি ১টি
৯. এলাচ গুঁড়া ২ টি
১০. দারুচিনি ১-২ টা
১১. আদা বাটা ২ চা চামচ
১২.বাদাম বাটা ১ টেবিল চামচ
১৩. কসৌরি মেথি ২ চা চামচ
১৪. কালো গোলমরিচ প্রয়োজন মতো
১৫. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এবার বাটিতে মুরগির মাংস নিন। এতে গোলমরচি ও লবণ দিয়ে মেরিনেট করে ফ্রিজে রাখুন ২ ঘণ্টা। এবার মেরিনেট করা মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, লেবুর রস ও ক্রিম ভালো ভাবে মিশিয়ে আবারও ২০ মিনিট রেখে দিন।

চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করে নিন। ঘি দিয়ে অপেক্ষা করুন গরম হওয়া পর্যন্ত। এবার পেঁয়াজ, এলাচ দিয়ে ভাজতে খাকুন। ভাজা হলে তাতে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে ৮-১০ মিনিট কষিয়ে রান্না করুন। এই পর্যায়ে খানিকটা দুধ, তেজপাতা, দারুচিনি, কসৌরি মেথি দিয়ে আবারও রান্না করুন কিছুক্ষণ।

মাংস ভালো মতো সিদ্ধ হয়ে ঝোল কমে এলে চুলা বন্ধ করে ঢেকে রাখুন ৪ থেকে ১০ মিনিট। ব্যাস তৈরি হয়ে গেলো মালাই চিকেন কারি। এবার গরম গরম ভাত, পোলাও কিংবা রুটি-পরোটার সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা