সংগৃহীত
আন্তর্জাতিক

আরও ৩০ বন্দিকে মুক্তির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগার থেকে আরও ৩০ বন্দি ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে সপ্তম দফায় ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সর্বশেষ মুক্তপ্রাপ্তদের বেশিরভাগ ফিলিস্তিনিই নাবালক। আবার হামাস গাজা থেকে আরও ৮ বন্দিকে মুক্তি দিয়েছে।

আরও পড়ুন: জেরুজালেমে গুলিতে নিহত ৩

শুক্রবার (১ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আল জাজিরা পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ওই ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এএফপি জানায়, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তাদের হাতে আটক ৮ ইসরায়েলি বন্দিকে মুক্ত করার কয়েক ঘণ্টা পর এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এ ৩০ ফিলিস্তিনি বন্দির মধ্যে ২৩ জন নাবালক ও ৭ জন নারী।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির সময় বাড়ল

এর আগে গাজা উপত্যকায় দেড় মাসের বেশি সময় ধরে বন্দি থাকা ইসরায়েলি ২ নারীকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ঐ ২ নারীর পরিচয় প্রকাশ করেছে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এরপর আরও ৬ জনকে বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়। হামাসের হাত থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৯-৪১ বছর বয়সী ৪ জন নারী রয়েছেন, যার মধ্যে ১ জন মেক্সিকান-ইসরায়েলি দ্বৈত নাগরিক বলে জানানো হয়েছে।

ইসরায়েল আগেই হুমকি দিয়ে জানিয়েছেন, যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই আবারও তারা গাজায় হামলা শুরু করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা