সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মিয়ানমারে সশস্ত্র হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে বিদ্রোহীগোষ্ঠীর সশস্ত্র হামলায় গত ৪ দিনে আরও ৩৯ সেনা প্রাণ হারিয়েছেন। বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস (পিডিএফএস) ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএওর সদস্যদের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

আরও পড়ুন : মুক্তি পেলেন আরও ৩০ ফিলিস্তিনি

গতকাল বুধবার সাগাইন অঞ্চলের তেইজ শহর দখলে নেওয়ার চেষ্টা করে বিদ্রোহী জোট পিডিএফএস। এদিন মাগওয়া, তানিনথারিয়া, মন, কাইয়াহ ও চিন প্রদেশে লড়াইয়ের খবর পাওয়া গেছে। তেইজ শহরের একটি পুলিশ স্টেশন বিদ্রোহীরা দখল করে নিলে বিমান হামলা চালায় মিয়ানমার জান্তা সরকার। সোমবার তানিনথারিয়া এলাকার পালাউ শহরতলিতে ১ সেনাসদস্য নিহত হন।

চিন প্রদেশের বিদ্রোহী সংগঠন চিনল্যান্ড ডিফেন্স ফোর্স জানায়, প্রদেশটির রাজধানী শহর হাখায় লড়াইয়ে রোব ও সোমবার কমপক্ষে ৭ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

আরও পড়ুন : জাপানে মার্কিন বিমান বিধ্বস্ত, নিখোঁজ ৮

বাহিনীটি আরও জানিয়েছে, মিয়ানমারে লড়াইরত বিদ্রোহী সংগঠনগুলোর প্রধান জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের ‘অপারেশন-১০২৭’ সফল করতে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল এখন এ বিদ্রোহী জোটের নিয়ন্ত্রণে।

পিডিএফএস জোট বলেছে, মন প্রদেশে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে জান্তা সরকার। সেখানে সরকারের বর্ডার গার্ড ফোর্সের আরও ১১ সদস্য নিহত হয়েছেন। একজন বিদ্রোহীও এ লড়াইয়ে নিহত হন। এ ছাড়াও অন্য প্রদেশগুলোতে হতাহতের ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা