ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানে মার্কিন বিমান বিধ্বস্ত, নিখোঁজ ৮

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা ৮ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

জাপানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে সিভি-২২ অস্প্রে নামের মার্কিন সামরিক বিমানটি উড্ডয়নের পর ইয়াকুশিমা দ্বীপে বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই বিমানের ধ্বংসাবশেষ সম্ভবত ইয়াকুশিমা দ্বীপে পাওয়া গেছে।

জাপানের প্রচার মাধ্যম এনএইচকে বলছে, মার্কিন সামরিক বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। এ সময় বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

আরও পড়ুন: ভারতে সুড়ঙ্গ থেকে ৪১ শ্রমিক উদ্ধার

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাডেনা বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল বিমানটি।

উল্লেখ্য, এর আগে গত আগস্টে আরও একটি অস্প্রে সামরিক বিমান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। রুটিনমাফিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হলে ৩ মার্কিন কর্মকর্তা নিহত হন। এ দুর্ঘটনার সময় বিমানটিতে ২৩ জন আরোহী ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা