ফাইল ফটো
আন্তর্জাতিক
ওয়াগনার প্রধান প্রিগোজিনের মৃত্যু

পুতিনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় বিমান দুর্ঘটনায় দেশটির ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার’র প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জড়িত থাকার দৃঢ় সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

বুধবার (২৩ আগস্ট) প্রিগোজিনকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে এ সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

এদিকে, ঘটনাটিকে রাশিয়ার ‘অভিজাতদের’ জন্য পুতিনের সতর্ক বার্তা হিসাবে আখ্যা দিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, আমি আসলে কী ঘটেছে তা জানি না, তবে আমি অবাক হই না। রাশিয়ায় এমন অনেক কিছুই ঘটেনি যার সঙ্গে পুতিন নেই। কিন্তু আমি উত্তর জানার মতো যথেষ্ট জানি না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

বুধবার সন্ধ্যায় বিধ্বস্ত হওয়া এমব্রেয়ার বিজনেস ক্লাস বিমানটিতে ভ্রমণকারী ১০ জনের মধ্যে প্রিগোজিন এবং ওয়াগনার সিনিয়র কমান্ডার দিমিত্রি উটকিন ছিলেন বলে জানিয়েছে রাশিয়ান এভিয়েশন কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া।

বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় উল্লেখ করে তারা আরও জানান, তবে সেনাবাহিনীর সাথে প্রিগোজিনের দীর্ঘস্থায়ী বিরোধ এবং জুন মাসে তিনি যে সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তার প্রতিশোধ নিতে পারে পুতিন প্রশাসন।

আরও পড়ুন: ভারতে রেলসেতু ধস, নিহত বেড়ে ২৬

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, ‘২০২৪ সালের নির্বাচনের আগে পুতিনের থেকে রাশিয়ার অভিজাতদের কাছে একটি বার্তা এটি। সাবধান! আনুগত্যহীনতা মানেই মৃত্যু।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা