ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
চাঁদে সফল অবতরণ

ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করেছে। এর মাধ্যমে পৃথিবীর একমাত্র উপগ্রহটির দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে তারা ইতিহাস গড়েছে।

আরও পড়ুন: ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩

চাঁদে পূর্বের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নেমেছিল। তবে অনাবিষ্কৃতই ছিল পৃথিবীর উপগ্রহের দক্ষিণ মেরু।

চন্দ্রযান-৩ থেকে শিগগির চাঁদের পৃষ্ঠে একটি রোভার নামানো সম্ভব হবে এবং সেটি পৃথিবীতে ছবি ও ভিডিও পাঠাতে পারবে বলে ভারতের বিজ্ঞানীরা আশা করছেন।

এদিকে, ইসরোর কর্মকর্তারা চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ পা রাখার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন। চন্দ্রজয়ের সাফল্যে উদ্বেলিত ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ভারত চাঁদে পৌঁছেছে। সফট ল্যান্ডিং করতে পেরেছি আমরা।

আরও পড়ুন: কৌশলগত অংশীদারদের জোটে চায় ভারত

এদিন শেষ ১৫ মিনিটের যাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে চাঁদের ওপর ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয় ল্যান্ডার বিক্রমকে। অবতরণ স্থল থেকে তার দূরত্ব ছিল ৭৪৫ দশমিক ৫ কিলোমিটার।

৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের দিকে নেমে আসার প্রক্রিয়ায় ল্যান্ডারের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ কিলোমিটার। এরপর গতি কমিয়ে আনা হয়।

৬৯০ সেকেন্ড এভাবে ধীরে ধীরে নামার পর ল্যান্ডারের ইঞ্জিনগুলো কাজ করা শুরু করে। দ্বিতীয় চন্দ্রযানে পাঁচটি ইঞ্জিন ছিল। তৃতীয় চন্দ্রযানে ইঞ্জিনের সংখ্যা কমিয়ে চার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে রেলসেতু ধসে নিহত ১৭

সফট ল্যান্ডিংয়ের সময় দু’টি ইঞ্জিন চালু রাখা হয়। দ্বিতীয় চন্দ্রযানে যে সেন্ট্রাল ইঞ্জিন ছিল এবার সেটিও বাদ দেওয়া হয়েছে।

ল্যান্ডিংয়ের সময় গতিবেগে গণ্ডগোল হলে বা সেন্সর কাজ না করলে যেন পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেজন্য সফটওয়্যার আরও উন্নত করা হয়।

চাঁদের মাটি থেকে যখন দূরত্ব কমে ৭ দশমিক ৫ কিলোমিটার দাঁড়ায়, তখনই শুরু হয় মূল চ্যালেঞ্জ। এই পর্যায়ে গিয়েই আগেরবার মস্ত বড় ভুল করে ফেলেছিল চন্দ্রযান-২।

আরও পড়ুন: হাসপাতালে থাকসিন সিনাওয়াত্রা

কিন্তু এবার তা হয়নি। শেষ সাড়ে সাত কিলোমিটারের পথ অত্যন্ত সতর্কভাবে এবং সময় ও গতিবেগ হিসেব করে ল্যান্ডিং স্পটে হালকা পালকের মতো নামে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রজয়ের পর বলেছেন, টিম চন্দ্রযানকে আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর পরিশ্রম করেছেন। দেশের ১৪০ কোটি মানুষকে শুভেচ্ছা। অন্তরীক্ষে নতুন ভারতের উদয় হলো।

আমি এখন দক্ষিণ আফ্রিকায় (ব্রিকস সম্মেলনে যোগ দিতে)। তবে দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও ওখানেই ছিল। সূত্র: বিবিসি, এনডিটিভি, দ্য ওয়াল

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা