সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে রেলসেতু ধসে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মিজোরামে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী সাথে জিনপিংয়ের বৈঠক আজ

বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, ‘সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন।’

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

এনডিটিভি জানিয়েছে, মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রেলসেতুটির মাধ্যমে দুটি পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছিল। সমতলের সঙ্গে পাহাড়ি এলাকার দূরত্ব কমাতে এই উদ্যোগ। দুর্ঘটনাস্থলের একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে, চার-পাঁচটি খাম্বা দাঁড়িয়ে আছে। মাঝে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। অপর অংশটি অক্ষত অবস্থায় রয়েছে।

আরও পড়ুন : ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বলেছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার কথাও নিশ্চিত করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই ট্র্যাজেডিতে আমি গভীরভাবে শোকাহত এবং ব্যথিত। আমি শোকাহত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য যারা বেরিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আরও পড়ুন : জামায়াতের ৯৬ জনের বিচার শুরু

ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে জানান, রেলওয়ে কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা