সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মস্কোয় ফের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি ভবনে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এই হামলা প্রতিহত করার দাবি করছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী সাথে জিনপিংয়ের বৈঠক আজ

বুধবার (২৩ আগস্ট) ভোরে মস্কোর বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনে এই ড্রোন হামলা চালানো হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান জানান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মস্কো অঞ্চলের মোজাইস্ক ও খিমকি জেলায় তিনটি ড্রোনই গুলি করে ভূপাতিত করেছে।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে এটিকে কিয়েভ সরকারের আরও একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে রুশ কর্তৃপক্ষ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোর সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে আঘাত হানে ড্রোন। সেটিকে ইলেকট্রনিক ব্যবস্থায় প্রতিহত করা হয়। একপর্যায়ে ভবনে গিয়ে আছড়ে পড়ে।

আরও পড়ুন : ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

পরবর্তী সময় অন্য জায়গায় আরও দুটি ভূপাতিতের খবর আসে। এসব ঘটনায় বরাবরই জেলেনস্কির বাহিনীকে দায়ী করছে ক্রেমলিন। যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তারা। এ ধরনের হামলা চলবে বলে হুমকি দিয়েছিলেন জেলেনস্কি।

প্রসঙ্গত, ইউক্রেনের অন্যতম মিত্র ও রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে বিপুল অস্ত্র ও গোলাবারুদ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের হামলা সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা