ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন

কৌশলগত অংশীদারদের জোটে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে জোটের নতুন সদস্য নেওয়ার বিষয়ে ঐকমত্য গঠনের চেষ্টায় ভারতের নরেন্দ্র মোদি নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ৫ সদস্য দেশের মধ্যে এ সংক্রান্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

আরও পড়ুন: ভারতে রেলসেতু ধসে নিহত ১৭

মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের সরকারপ্রধানরা এতে অংশ নিয়েছেন। তবে এবারের সম্মেলনে সশরীরে যোগ দেননি জোটের গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সদস্যপদের মানদণ্ড এবং ব্রিকসের নতুন সদস্য নির্বাচনের বিষয়ে ঐকমত্য তৈরিতে নেতৃত্ব দিচ্ছে ভারত।

আরও পড়ুন: হাসপাতালে থাকসিন সিনাওয়াত্রা

নয়াদিল্লির কৌশলগত অংশীদারদের ব্রিকসে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই প্রচেষ্টা চালাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পরাশক্তিধর এ দেশটি।

ব্রিকসের চলমান ১৫তম সম্মেলনের অন্যতম প্রধান ইস্যুই হচ্ছে জোটের সদস্য সংখ্যা বৃদ্ধি করা।

ব্রিকসে জোটে যোগ দিতে বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে বলে গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন। এ পর্যন্ত অন্তত ২৩টি দেশ ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করেছে।

আরও পড়ুন: মস্কোয় ফের ড্রোন হামলা

তিনি আরও জানান, তবে এ বিষয়ে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আর্জেন্টিনা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।

চীন-রাশিয়ার ব্রিকস জোটকে শক্তিশালী উদীয়মান বাজার হিসেবে পশ্চিমাদের বিকল্প বিবেচনা করা হয়। সেই জোটে যোগ দিতে ইরান এবং আর্জেন্টিনা ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল।

গোল্ডম্যান স্যাশের অর্থনীতিবিদ জিম ও’নেইল ২০০১ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের শক্তিশালী হয়ে ওঠা বর্ণনা করতে গিয়ে প্রথম ব্রিক (বিআরআইসি) শব্দটি ব্যবহার করেন।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

২০০৯ সালে রাশিয়ায় জোটের দেশগুলো নিজেদের প্রথম সম্মেলন করে। ২০১০ সালে এতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। তখন থেকে এই জোট ব্রিকস (বিআরআইসিএস) নামে পরিচিত হয়।

ব্রিকস দেশগুলোর মধ্যে চীনের অর্থনীতি সবচেয়ে বড়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে, জোটের ২৭ লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলারের অর্থনীতির ৭০ শতাংশের বেশিই চীনের দখলে।

আরও পড়ুন: গ্রিসে দাবানল, ১৮ মরদেহ উদ্ধার

ভারতের ক্ষেত্রে এর হার ১৩ শতাংশ এবং রাশিয়া-ব্রাজিল উভয়ের সাত শতাংশ করে।

ব্রিকস দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের অধিক মানুষ বসবাস করে এবং বৈশ্বিক অর্থনীতিতে এ জোটের অংশ শতকরা ২৬ ভাগ। সূত্র: এনডিটিভি, রয়টার্স

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা