সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মুক্তি পেলেন আরও ৩০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ও ইসরায়েলের মধ্যেকার চলমান সাময়িক যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ষষ্ঠ দফায় আরও ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন : জাপানে মার্কিন বিমান বিধ্বস্ত, নিখোঁজ ৮

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানায়, বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে বুধবার রাতে মুক্ত করা হয়েছে। ইসরায়েলি কারাগার পরিষেবা বলেছে, ‘রাতে ৩০ জন পুরুষ ও নারী নিরাপত্তা বন্দিকে বেশ কয়েকটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

এএফপি জানিয়েছে, সর্বশেষ মুক্তিপ্রাপ্তদের মধ্যে আহেদ তামিমি নামে এক তরুণীও রয়েছেন। ২২ বছর বয়সী এই তরুণী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রধান ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ইনস্টাগ্রাম দেওয়া এক পোস্টের জন্য তাকে আটক করা হয়েছিল।

এদিকে সর্বশেষ এই কারামুক্তির পর যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা পৌঁছেছে ২১০ জনে। এছাড়া হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো এই চুক্তির অধীনে ৭০ জন ইসরায়েলিকে এবং যুদ্ধবিরতি কাঠামোর বাইরে থাকা অন্যান্য জাতীয়তার আরও প্রায় ৩০ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

আরও পড়ুন : প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনা, নিহত ১১

এএফপি জানায়, উভয়পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের তাদের বন্ধু ও পরিবারের সদস্যরা স্বাগত জানিয়েছেন। তবে ইসরায়েলের ওফার কারাগারের বাইরে ফিলিস্তিনি ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে বেশ কয়েক রাত ধরে সংঘর্ষ হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, কারাগারের বাইরে রাতের আঁধারে চালানো তাজা গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা