সংগৃহীত
আন্তর্জাতিক

গাজা ঘিরে ফেলেছে ইসরাইল বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছে। হামাস দাবি করছে, যোদ্ধারা ইসরাইলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে ‘সফল অভিযান’ চালিয়ে যাচ্ছে।‘জোরদার’ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। এছাড়াও ইসরাইলের জন্য ‘অভিশাপ’ হয়ে দাঁড়াবে বলেও হুশিয়ারি দিয়েছে তারা।

আরও পড়ুন: গাজায় নিহতের সংখ্যা ৯০০০ ছাড়িয়েছে

বৃহস্পতিবার (২ নভেম্বর) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, টানেল ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে দেশটির অনন্য কৌশল রয়েছে। ইসরাইলি বাহিনী গাজা শহরকে ঘিরে রেখেছে ও সামনের দিকে চাপ দিচ্ছে।

ইসরাইলে মুখপাত্র ড্যানিয়েল হাগারি দাবি করছে, সামরিক বাহিনী ‘হামাস ফাঁড়ি, সদর দপ্তর, লঞ্চ পজিশন ও লঞ্চ অবকাঠামোতে আক্রমণ করছে’ এবং ‘মুখোমুখি লড়াইয়ে’ নিয়োজিত। বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরে যেতে বলেছে তারা।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

হামাস ইসরাইলের ‘গাজা জয়ের স্বপ্ন’ অভিশাপ হয়ে দাঁড়াবে বলে হুশিয়ারি দিয়েছে। সংগঠনটির সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা জানান, কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইসরাইলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে ‘সফল অভিযান’ চালিয়ে যাচ্ছে।

টেলিগ্রামে শেয়ার করা এক অডিওবার্তায় আবু ওবাইদা জানিয়েছেন, হামাসযোদ্ধারা ‘বড় সংখ্যক’ ইসরাইলি বাহিনীকে হত্যা করেছে। ইসরাইলি বাহিনীর ওপর ‘আর্মারবিরোধী ক্ষেপণাস্ত্র, সরাসরি সংঘর্ষ ও ড্রোন হামলার’ মাধ্যমে আক্রমণ করছে তারা। ইসরাইলি সেনাদের সাথে লড়াই করতে ‘আমাদের যোদ্ধারা আবির্ভূত হয়।’

আরও পড়ুন: গাজায় হামলায় ৩৮ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) বলছে, বৃহস্পতিবার মিশরীয় রেড ক্রিসেন্ট থেকে রাফাহ ক্রসিং হয়ে ১০৬টি ত্রাণ সহায়তার ট্রাক গাজায় প্রবেশ করেছে। শুকনো খাবার ছাড়াও সুপেয় পানি ও চিকিৎসা সামগ্রী রয়েছে। পিআরসিএসের তথ্যানুসারে, মিশর থেকে গাজায় সফলভাবে পৌঁছানো এ পর্যন্ত ট্রাকের মোট সংখ্যা ৩৭৪টি।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত ৯০৬১ জন নিহত হয়েছেন। এরই মধ্যে ৩ হাজার ৭৬০ জনই শিশু। পাশাপাশি নিহতদের মধ্যে ২ হাজার ৩২৬ জন নারীও রয়েছেন। এই সময়ে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ হাজার ফিলিস্তিনি। সূত্র: রয়টার্স, আলজাজিরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা