ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৯০০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: চলমান হামাস-ইসরায়েল সংঘাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার এ হামলায় সেখানে মৃত্যুর মিছিল ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেখানে প্রতি মিনিটেই প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

বৃহস্পতিবার (২ নভেম্বর) হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. আশরাফ আল-কিদরা জানান, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৯০৬১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৭৬০ জনের বয়স ১৮ বছরের কম।

তবে হামাসের পরিসংখ্যানে সামরিক ও বেসামরিকদের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। তারা ইসরায়েলি হামলায় নিহত এবং গাজার অভ্যন্তরে ছোট ছোট গোষ্ঠীদের রকেট হামলায় নিহতদের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করেনি।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৯৫

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শিশু হত্যা ও বন্দী করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউনিসেফ জানায়, ইসরায়েলি হামলা শুরু দিন থেকে কত শিশু আহত বা নিহত হয়েছে, তা খুব তাড়াতাড়ি জানা যাবে। গত ২৫ দিনে শুধু গাজায়ই ৩৫০০-এর বেশি শিশু নিহত হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ দিন ধরে গাজায় অব্যাহতভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। এর আগে গত ২৮ অক্টোবর থেকে স্থল অভিযানও শুরু করে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৯০০০-এর বেশি মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন ৩২ হাজার মানুষ।

আরও পড়ুন: গাজায় হামলায় ৩৮ সাংবাদিক নিহত

এদিকে ২৬০০ জন নিখোঁজ থাকার তথ্য পেয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে শিশু ১১৫০ জন। এসব শিশু হয় নিখোঁজ রয়েছে, অথবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

ইসরায়েলি হামলায় শুধুমাত্র আজই ২৫৬ জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস নিয়ন্ত্রিত এ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত ১৩৫ স্বাস্থ্য কর্মীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আজ ২৫ টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে দখলদার ইসরায়েলিরা।

আরও পড়ুন: জাতিসংঘের মানবাধিকার প্রধানের পদত্যাগ

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজার ১৬ টি হাসপাতাল ও ৩২ টি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আহ্বান জানিয়েছেন, তুরস্কের অর্থায়নে পরিচালিত গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি রক্ষায় যেন তিনি হস্তক্ষেপ করেন। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা