আন্তর্জাতিক

হামাস-ইসরায়েল সংঘর্ষ, ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের আরও ১১ সেনাসদস্য। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন ইসরায়েলি সেনা।

স্থল অভিযান চালাতে গাজায় প্রবেশের পর হামাসের পাল্টা হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: রুশ বাহিনীর গুলিতে একই পরিবারে নিহত ৯

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটে নিহত সেনাদের ছবি পোস্ট করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) হামাসের হামলায় মারা যাওয়া ১১ ইসরায়েলি সেনার সবার বয়সই ১৯ থেকে ২৪ বছরের মধ্যে।

অন্যদিকে বার্তাসংস্থা এএফপি বলছে, মঙ্গলবার গাজায় অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় ৯ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এতে করে গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় নিহত ইসরায়েলি সৈন্যের মোট সংখ্যা ৩২৬ জনে পৌঁছেছে।

মঙ্গলবার ফিলিস্তিনি অবরুদ্ধ এই ভূখণ্ডে লড়াইয়ে অন্য আরও ২ সৈন্য গুরুতর আহত হয়েছে বলেও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

অন্যদিকে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের ৯ জন সৈন্য নিহত এবং আরও চারজন সৈন্য গুরুতর আহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার (১ নভেম্বর) নিশ্চিত করেছে।

ইয়েদিওথ আহরোনোথ এবং মারিভসহ ইসরায়েলি দৈনিক পত্রিকাগুলো বলছে, মঙ্গলবার গাজা উপত্যকায় যুদ্ধে আরও ৯ সৈন্য নিহত ও অন্য চারজন গুরুতর আহত হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

বিস্তারিত বিবরণ না দিয়ে মারিভ জানিয়েছে, ‘গাজায় ট্যাংক বিধ্বংসী রকেট হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের ৯ জন যোদ্ধা নিহত হয়েছে।’

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি গড়ে তুলছে

হামাসের এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪০০ ইসরায়েলি। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে নিহতদের মধ্যে ৩২৬ জন সেনাসদস্য রয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিকসহ আরও দুই শতাধিক মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।

এই ঘটনার জের ধরে গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে।

নিহতদের মধ্যে সাড়ে ৩ হাজারেরও বেশি শিশু, ২ হাজারের বেশি নারী এবং প্রায় পাঁচশো বয়স্ক মানুষ রয়েছেন। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো।

তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের ঘর-বাড়ি সব জায়গায় হামলা চালিয়ে আসছে। একইসঙ্গে গত ৮ অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করে রেখেছে ইসরায়েল।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা