সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৯৫

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের দুই দফা বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন ৭৭৭ জন।

আরও পড়ুন : গাজায় হামলায় ৩৮ সাংবাদিক নিহত

বৃহস্পতিবার (২ নভেম্বর) গাজা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি প্রথম ও দ্বিতীয় দফা হামলায় হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন : জাতিসংঘের মানবাধিকার প্রধানের পদত্যাগ

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির ইসরায়েলি বোমাবর্ষণে ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাবালিয়ায় ইসরায়েলি হামলাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলেছেন, অসমানুপাতিক হামলা ‘যুদ্ধাপরাধ’ হতে পারে।

আরও পড়ুন : হামাস-ইসরায়েল সংঘর্ষ, ১১ সেনা নিহত

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জাবালিয়া শরণার্থী শিবিরে হামলাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। এই হামলায় কত শিশু হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে সংস্থাটি জানায়, গত ২৫ দিনে গাজায় ৩ হাজার ৫০০ জনের বেশি শিশু নিহতে হয়েছে। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, ‘শিশুরা ইতিমধ্যেই অনেক বেশি সহ্য করেছে। শিশু হত্যা ও বন্দী করা বন্ধ করতে হবে।

ইসরায়েল জানিয়েছে, হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলা, নিহত অর্ধশতাধিক

বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হামাসের অ্যান্টিট্যাংক মিসাইল ইউনিটের প্রধান মুহাম্মাদ আসারকে হত্যা করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আসার গাজা জুড়ে হামাসের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিটের নেতৃত্বে ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তার নেতৃত্বে হামাস বেসামরিক ও সামরিক বাহিনীর বিরুদ্ধে অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা