ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
গ্যাবনে সেনা অভ্যুত্থান

নির্বাচনের ফলাফল বাতিল করে ক্ষমতা দখল

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করার কয়েক মিনিট পূর্বে ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

আরও পড়ুন: হ্যারিকেনে লণ্ডভণ্ড হতে পারে ফ্লোরিডা

বুধবার (৩০ আগস্ট) দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি দল ঘোষণা দিয়ে ক্ষমতা গ্রহণ করেছেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গেবোনিস ইলেকশন সেন্টার আলি বোঙ্গোকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়। কিন্তু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সামরিক বাহিনীই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।

আফ্রিকার দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম গেবন ২৪’এর প্রচারিত একটি ভিডিওতে সামরিক কর্মকর্তারা বলেন, তারা সব ধরনের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছে।

আরও পড়ুন: অরুণাচলকে যুক্ত করে চীনের মানচিত্র

তারা জানান, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব সীমান্ত বন্ধ থাকবে বলেও জানানো হয়।

এদিকে রাজধানী লিব্রেভিলে গোলাগুলির তুমুল শব্দ শোনা গেছে বলে রয়টার্স এবং এএফপির খবরে নিশ্চিত করা হয়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া আলি বোঙ্গো এখন কোথায় আছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

গত শনিবার জাতীয় নির্বাচনের ভোটে অংশ নেওয়ার সময় সর্বশেষ তাকে দেখা যায়। এরপরে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

আরও পড়ুন: সিঙ্গাপুরে ভারতের চাল রপ্তানির অনুমতি

সামরিক কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, গ্যাবোনিজ জনগণের জন্য আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।

যৌথ বিবৃতিটি একজন শীর্ষ কর্মকর্তা পড়ে শোনান। সে সময় তার পেছনে আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রসঙ্গত, ২০২০ সালের পর এ নিয়ে পশ্চিম ও মধ্য আফ্রিকার আটটি দেশে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটলো। গত কয়েক বছরে মালি, গিনিয়া, বুরকিনা ফাসো, চাদ এবং নাইজারে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন: বাবার পাশে শায়িত প্রিগোজিন

এদিকে গ্যাবনের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে। সামনের দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না।

গেবোনিস ইলেকশন সেন্টার জানিয়েছে, জাতীয় নির্বাচনে বোঙ্গো ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলবার্ট অন্দো ওসা ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট পেয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা