ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

অরুণাচলকে যুক্ত করে চীনের মানচিত্র

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ পরিকল্পনার আলোকে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের মধ্যে যুক্ত করে গত ২৮ আগস্ট (সোমবার) নতুন কথিত ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের এমন মানচিত্র প্রকাশের পর কঠোর ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুন: সিঙ্গাপুরে ভারতের চাল রপ্তানির অনুমতি

প্রকাশিত নতুন মানচিত্রে আকসাইন চীন ও অরুণাচলকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে বেইজিং।

১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন নামক অঞ্চলটি দখল করে নেয় চীনা সেনাবাহিনী।

অপরদিকে এশিয়ার বৃহৎ দেশটি ভারতের নিয়ন্ত্রণে থাকা অরুণাচল প্রদেশকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে। পাশাপাশি অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ নামে ডাকে চীন।

আরও পড়ুন: বাবার পাশে শায়িত প্রিগোজিন

মঙ্গলবার (২৯ আগস্ট) চীনের নতুন মানচিত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে অরিন্দম বাগচি বলেছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আজ আমরা চীনের কথিত ২০২৩ স্ট্যান্ডার্ড মানচিত্রের কঠোর প্রতিবাদ জানিয়েছি। যে মানচিত্রে ভারতের অঞ্চলকে নিজেদের এলাকা হিসেবে দাবি করেছে চীন।

আরও পড়ুন: রাশিয়ায় ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত

আমরা এসব দাবি প্রত্যাখান করছি; কারণ এগুলোর কোনো ভিত্তি নেই জানিয়ে তিনি আরও বলেন, চীনের এমন কর্মকাণ্ড শুধুমাত্র সীমান্ত বিষয়ক প্রশ্নকে আরও জটিল করবে।

প্রসঙ্গত, চীন অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসেবে মনে করে। এমনকি চলতি ২০২৩ সালের এপ্রিল মাসে তারা একটি মানচিত্র প্রকাশ করে অরুণাচল প্রদেশের অঞ্চলগুলোর নামও পরিবর্তন করে দিয়েছিল।

আরও পড়ুন: বর্ণবাদের বিরুদ্ধে বাইডেনের কড়া বার্তা

ভারত ও চীনের মধ্যে বিশাল সীমানা রয়েছে। হিমালয় সংলগ্ন এসব অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে প্রায়ই বিভিন্ন সংঘর্ষ দেখা দেয়। তবে ২০২০ সাল থেকে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা