আন্তর্জাতিক

বর্ণবাদের বিরুদ্ধে বাইডেনের কড়া বার্তা 

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রে ২১ বছরের এক যুবক ফ্লোরিডার একটি দোকানে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের দিকে গুলি চালিয়েছে। নিজেও পরে আত্মহত্যা করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই প্রসঙ্গ টেনে বর্ণবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন।

আরও পড়ুন: ১৪ হাজার ৭৭ কোটি টাকা অনুমোদন

তিনি বলেন, বর্ণবাদ শেষ করার সময় এসেছে। ডেমোক্র্যাটিক এ প্রেসিডেন্টের ভাষায়, ‘কৃষ্ণাঙ্গদের জীবন যেনাে এভাবে চলে না যায়, তা সুনিশ্চিত করতে হবে সরকারকে।’

বর্ণবাদ নতুন কোনও সমস্যা নয় যুক্তরাষ্ট্রে। মার্টিন লুথার কিং জুনিয়র কৃষ্ণাঙ্গদের দাবি ও অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলে দিয়েছিল তার দীর্ঘ ও তীব্র লড়াই। সে সময় তার বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন কিং, আই হ্যাভ আ ড্রিম।

আরও পড়ুন: ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত

গত সোমবার ঐতিহাসিক সে বক্তৃতার ৬০ বছর উদযাপন হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২ জনই উপস্থিত ছিলেন সেখানে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১ম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা।

এদিন তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে কালো ও সাদা মানুষের মধ্যে কোনও তফাৎ নেই। কিন্তু অনেকেই তফাৎ তৈরির চেষ্টা করছে। আমাদের দায়িত্ব তাদের সে চেষ্টা ব্যর্থ করে দেওয়া। কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে এ বিদ্বেষের মধ্য়ে ঢুকতে দেওয়া যাবে না।’

আরও পড়ুন: আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ

বাইডেন জানান,সরকার বর্ণবাদ ও বিদ্বেষমূলক আক্রমণ বন্ধ করার জন্য কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। যেনো মূল থেকে এই অপরাধকে উৎপাটিত করা যায়। বক্তৃতার পর বাইডেন ও হ্যারিস হোয়াইট হাউসে মার্টিন লুথার কিং জুনিয়রের ছেলে-মেয়েদের সাথে একান্তে বৈঠকও করেন।

সম্প্রতি ২১ বছরেরে এক যুবক বন্দুক নিয়ে ফ্লোরিডায় ডলার জেনারেল স্টোরের ভেতর ঢুকে পড়ে। শুধুমাত্র কৃষ্ণাঙ্গদের দিকেই গুলি চালাতে থাকে সেসময়।
ঐ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। এরপর নিজেকেও সে শেষ করে দেয়। পুলিশ জানিয়েছে, ঐ যুবক এর আগে হেট স্পিচও প্রচার করেছে।

আরও পড়ুন: কঙ্গোয় সন্ত্রাসী হামলা, নিহত ১৪

এর আগেও একাধিক এমন গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ নতুন করে মাথা চাড়া দিয়েছে। এদিন লুথার কিংয়ের ছেলে বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্ণবাদের এক নতুন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা