ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ভারতের চাল রপ্তানির অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক: চাল রপ্তানিতে একের পর এক বিধি-নিষেধ আরোপের পর বিশেষ সম্পর্ক বিবেচনায় সিঙ্গাপুরে চাল রপ্তানির অনুমতি দিচ্ছে ভারত। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করবে দেশটি।

আরও পড়ুন: রাশিয়ায় ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত

বুধবার (৩০ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের সাথে বিশেষ সম্পর্কের প্রেক্ষিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে চাল রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে চাল রপ্তানির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে খুব ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। উভয় দেশের মধ্যে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক, ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে শক্তিশালী সংযোগ রয়েছে।

আরও পড়ুন: বাবার পাশে শায়িত প্রিগোজিন

এ বিশেষ সম্পর্কের প্রেক্ষিতে সিঙ্গাপুরের খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে দেশটিতে চাল রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ শীঘ্রই জারি করা হবে।

এর আগে চলতি সপ্তাহেই সিদ্ধ চালের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের একদিন পর বাসমতি চাল রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।

গত রোববার (২৭ আগস্ট) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রতি টন বাসমতি চাল রপ্তানির মূল্য বেধে দেওয়া হয়।

আরও পড়ুন: আদালত অবমাননার শুনানি পেছালো

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি টন বাসমতি চাল ১২০০ ডলার দরে বিক্রি করতে হবে। এছাড়া এ মূল্যসীমার কমে যেসব চাল রপ্তানির চুক্তি আগে করা হয়েছে, সেসব চুক্তি সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

রোববার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাসমতি ছাড়া অন্যান্য চালের রপ্তানি আগেই নিষিদ্ধ করা হয়েছে। তবে বাসমতির মোড়কে অন্যান্য চাল রপ্তানি করা হচ্ছে বলে সরকারি তদন্তে উঠে আসার পর নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

প্রসঙ্গত, অভ্যন্তরীণ মূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে গত ২০ জুলাই থেকে বাসমতি ছাড়া অন্যান্য চাল রপ্তানি নিষিদ্ধ করে ভারত। পরে বাসমতিসহ অন্যান্য চাল রপ্তানিতেও বিধি-নিষেধ আরোপ করা হয়।

ভারত এসব বিধি-নিষেধ আরোপ করায় অন্যতম প্রধান এ খাদ্যপণ্যের বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই বিধি-নিষেধ পাশ কাটিয়ে বিশেষ সম্পর্ক বিবেচনায় সিঙ্গাপুরে চাল রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আরও পড়ুন: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক দেশ ভারত। বিশ্ব বাজারে মোট চাল রপ্তানির প্রায় ৪০ শতাংশই ভারত থেকে যায়। চাল রপ্তানির শীর্ষে থাকা অন্যান্য দেশগুলো হলো- থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র।

গত বছর ভারত ১৪০ টি দেশে ২২ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে, যার মধ্যে ৬ মিলিয়ন টন ছিল তুলনামূলক কমদামী ইন্ডিকা চাল। সে বছর বিশ্বব্যাপী চাল আমদানি-রপ্তানি হয়েছে প্রায় ৫৬ মিলিয়ন টন।

আরও পড়ুন: আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ

২০২২ সালে বিশ্বব্যাপী চাল আমদানি-রপ্তানির ৭০ শতাংশ ছিল ইন্ডিকা চাল। এখন সেই চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। ঐ বছর দেশটি খুদের চাল এবং বাসমতি চাল রপ্তানির ওপর ২০ শতাংশ কর আরোপ করে।

পরে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার বিশেষ সম্পর্কের কারণে ভারত সিঙ্গাপুরে চাল রপ্তানি করতে চলছে। তবে প্রতিবেশী অন্য কোনও দেশ এ তালিকায় তার নাম দেখতে পেল না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা