সংগৃহীত
আন্তর্জাতিক

হ্যারিকেনে লণ্ডভণ্ড হতে পারে ফ্লোরিডা

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো উপসাগরে সৃষ্ট হ্যারিকেন ইদালিয়া ‘অতি ঝুঁকিপূর্ণ’ ও শক্তিশালী ক্যাটাগরি-৪ ঝড়ে রূপ নিয়েছে। সামুদ্রিক শক্তিশালী এ ঝড়টির বিপর্যয়কারী প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

আরও পড়ুন: সিঙ্গাপুরে ভারতের চাল রপ্তানির অনুমতি

আজ বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় হ্যারিকেনটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছেন, এখনো হ্যারিকেনটি শক্তি সঞ্চার করছে। এ ঝড়ের প্রভাবে বিপর্যয়কর, জীবনহানিকর জলোচ্ছ্বাস ও ধ্বংসাত্মক ঝড়ো বাতাস বয়ে যাবে। যার মূল প্রভাবটা পড়বে রাজ্যের বিগ বেন্ড অঞ্চলে। সংবাদমাধ্যমটি সতর্কতা দিয়েছিল ঝড়টি আর কয়েক ঘণ্টা পরই আছড়ে পড়বে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টির কারণে বিভিন্ন জায়গা ১৬ ফুট উঁচু জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এছাড়াও ঝড়ের সময় ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি বেগে বাতাস বইতে পারে। এ হ্যারিকেনের কারণে বন্যাও হতে পারে।

আরও পড়ুন: অরুণাচলকে যুক্ত করে চীনের মানচিত্র

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় ঝড়টি এত শক্তি সঞ্চার করেছে।

ফ্লোরিডার প্রায় সব এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়াও অন্তত ৩০টি অঞ্চল থেকে জরুরিভিত্তিতে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যারিকেনটি যখন আঘাত হানবে তখন এটির প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে ঢুকে যাবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বাবার পাশে শায়িত প্রিগোজিন

গত মঙ্গলবার ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিস এক সংবাদ সম্মেলনে জানান, ‘ফ্লোরিডায় এত উঁচু জলোচ্ছ্বাস আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি। তাই দয়া করে, দয়া করে পূর্বপ্রস্তুতি নিন।’

মূল ঝড়টি আঘাত হানার আগেই কিছু কিছু জায়গায় এটির প্রভাব শুরু হয়েছে। ফ্লোরিডা ছাড়াও এ হ্যারিকেনের কারণে আশপাশের রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: ফক্স ওয়েদার

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা